somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩১ জানুয়ারি মবিল-যমুনা, ৯ ফেব্রুয়ারি এমআই সিমেন্টের আইপিও লটারি

৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাথমিক গণপ্রসত্মাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের জন্য লটারির তারিখ চূড়ান্ত করেছে মবিল যমুনা লুব্রিক্যান্টস বাংলাদেশ লিমিটেড (এমজেএল) এবং এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। আগামী ৩১ জানুয়ারি এমজেএল এবং ৯ ফেব্রুয়ারি এমআই সিমেন্টের লটারি অনুষ্ঠিত হবে।
বুকবিল্ডিং পদ্ধতিতে অতিরিক্ত মূল্য নির্ধারণের কারণে এ দু’টি কোম্পানির আইপিও নিয়ে পুঁজিবাজারে বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। বাজারে বড় ধরনের বিপর্যয়ের পর দুই কোম্পানির আইপিও নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে বাজারে আসার এক মাসের মধ্যে দর কমে গেলে কোম্পানির পৰ থেকে বরাদ্দ মূল্যে সকল শেয়ার কিনে নেয়ার (বাই ব্যাক) শর্তে আইপিও প্রক্রিয়া শেষ করার অনুমতি দিয়েছে এসইসি।
মবিল-যমুনা : মবিল যমুনা লুব্রিক্যান্টের আইপিও লটারি আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টায় বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কোম্পানির আইপিওতে স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে সাড়ে ৫ গুণ এবং প্রবাসীদের কাছ থেকে ১.৭৫ গুণ আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে আবেদন জমার গড় হার ৪.৮৬ গুণ। কোম্পানিটি মোট ৪ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৬০৯ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করছে। ইতোমধ্যে বুকবিল্ডিং পদ্ধতির দর প্রসত্মাব (বিডিং) মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২০ শতাংশ বা ৮০ লাখ শেয়ার বরাদ্দ করা হয়েছে। বাকি শেয়ারের মধ্যে ২ কোটি ৪০ লাখ স্থানীয় বিনিয়োগকারীদের ৪০ লাখ প্রবাসী বিনিয়োগকারীদের এবং বাকি ৪০ লাখ মিউচু্যয়াল ফান্ডের জন্য বরাদ্দ করা হবে।
১৪২ টাকা ৪০ পয়সা প্রিমিয়ামসহ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫২ টাকা ৪০ পয়সা। কোম্পানির ১০০টি শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। কোম্পানির ইসু্য ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এমআই সিমেন্ট : এমআই সিমেন্টের আইপিও আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানির আইপিওতে স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে ৫ গুণ এবং প্রবাসীদের (এনআরবি) কাছ থেকে ৩ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটি মোট ৩ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩৩৪ কোটি টাকার শেয়ার সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয়েছে ১১১ টাকা ৬০ পয়সা। কোম্পানির ১০০টি শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। কোম্পানির ইসু্য ম্যানেজার হিসেবে কাজ করছে এ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×