somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিএসইতে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি) বাজার মূলধর কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ২১ হাজার ৫৩০ কোটি টাকা। মাত্র পাঁচ কার্যদিবসের ব্যবধানে ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তা ৩ লাখ ১৪ হাজার ৬১৭ কোটি টাকায় নেমে আসে। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৯১৩ কোটি টাকা।

অন্যদিকে গত সপ্তাহের শুরুতে রোববার ডিএসইর সাধারণ মূল্য সূচক ছিল ৭ হাজার ৩৮৫ দশমিক ৯১ পয়েন্ট। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার তা ৭ হাজার ১২৫ দশমিক ৩৩ পয়েন্টে নেমে আসে। এ সময়ের মধ্যে সাধারণ মূল্য সূচক কমেছে প্রায় ২৬০ পয়েন্ট। গত সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে রোববার ও বুধবার বাদে বাকি দিন কার্যদিবসে সূচক কমেছে।
গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন, সব সূচক কমলেও আর্থিক লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন ছিল ৬৯৯ কোটি টাকা। অন্যদিকে গত সপ্তাহের আগের সপ্তাহে (২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি) ডিএসইতে গড় লেনদেনের পরিমাণ ছিল ৬০৮ কোটি টাকা। এই সময়ে গড় লেনদেন বেড়েছে প্রায় ২৬০ কোটি টাকা।

গত সপ্তাহে প্রথম কার্যদিবস রোবাবর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৮৭ পয়েন্ট বাড়লেও দ্বিতীয় ও তৃতীয় দিন সাধারণ মূল্যসূচক ২৯১ পয়েন্ট কমে যায়। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচক ২৮ পয়েন্ট বাড়লেও শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক আবার ১৮৩ পয়েন্ট নেমে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের পর বিনিয়োগকারীদের মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। এখনো বেশির ভাগ বিনিয়োগকারী বড় ধরনের লোকসানের থাকার কারণে শেয়ার বিক্রি করতে পারছে না।

অন্যদিকে এসইসি মার্জিন লোন রেশিও বাড়িয়ে দিলেও মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো সে অনুপাতে লোন দিচ্ছে না। ফলে বেশিরভাগ বিনিয়োগকারী লোকসানে যেমন শেয়ার বিক্রি করছে না। তেমনি মার্জিন লোন না পাওয়ার কারণে নতুন করে শেয়ার কিনতে পারছে না। এতে বাজারে দরপতন হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ওসমান ইমাম বাংলানিউজকে বলেন, বাজারে বড় ধরনের দরপতনের পর বিনিয়োগকারীদের মধ্যে এখনো পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে আসেনি। এতে যে সব বিনিয়োগকারী বাজার থেকে বের হয়ে গেছে তারা আর বাজারে প্রবেশ করছে না। অন্যদিকে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখনো বাজার পর্যবেক্ষন করছে। এতে বাজার পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। তবে বিনিয়োগকারীদের আতঙ্কিত হবার কিছু নেই।

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×