সামুতে এটা আমার ১ম পোস্ট, বিসমিল্লাহ বলে শুরু করলাম। আমি বিগত এক বছর ধরে সামুর পাঠক কিন্তু ব্লগ খোলা হয়নি কিন্তু এইবার শুরু করে দিলাম। আমি বরাবর ই কিঞ্চিৎ ভ্রমন খাদক তাই ভ্রমন পোস্ট দিয়েই সামুতে লিখার ভ্রমন শুরু করলাম।
পাঁচ বন্ধু মিলে প্লান করলাম কোথাও ঘুরতে যাই ,অনেক চিন্তা ভাবনার পর ঠিক হল ভোলা এবং মনপুরা ঘুরে তারপর কুয়াকাটা যাব। যাত্রা শুরু করার দুই দিন আগে বাধল প্রথম বিপত্তি, পাঁচ জনের মধ্যে দুই জন বাসা থেকে সবুজ সংকেত পায় নাই। কি আর করা অগত্যা বাকি তিন জন – আমি,সামির এবং পল্লব যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আরেক দফা বাধার সম্মুখিন হলাম ভ্রমন শুরু হবার আগের দিন,পরের দিন নাকি হরতাল
তর সইছিল না তাই হালকা নাস্তা ও একটু রেস্ট নিয়েই বের হয়ে পরলাম। প্রথমেই গেলাম শাহবাজপুর গ্যাস ফিল্ড তারপর দুপুর হয়ে বাসায় ফিরলাম। দুপুরে হরেক রকমের মাছ দিয়ে ভরপেট মেরে একটু রেস্ট নিয়েই বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। এবার গন্তব্য পাশবর্তী মেঘনা নদীর তীর। ওখানে পৌঁছে দেহ,মন,প্রাণ জুরিয়ে গেল। আহা! সবুজ শ্যামল নির্মল প্রকিতি যে এত সুন্দর তা ইট সিমেন্টের দালান কোঠার মাঝে বন্দী থেকে টের পাওয়া যায়না। এখানকার প্রকিতি যে কিরকম তা একটা ছবি দেখেই বুঝতে পারবেন। এক কথায় অসাধারন। ঘুরাঘুরি ও নৌকা আরোহণ শেষে গেলাম জেলেপাড়া, এখানে নানা জাতের তাজা মাছ দেখে চোখ জুড়িয়ে গেল। মাছের দাম ও অনেক কম। প্রায় এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয় কিনা মাত্র সাড়ে তিনশ টাকায় !! অবশেষে বাসায় আসলাম। রাতে খোলা আকাশের আড্ডাবাজি করে খেয়ে ঘুমিয়ে পরলাম। পরেরদিনের টার্গেট বঙ্গোপসাগর টাকে অন্য আরেক পাশ দিয়ে দেখা।
যথারীতি সকালের নাস্তা করেই বেরিয়ে পরলাম। বাসযোগে চরফ্যাশন তারপর মোটরসাইকেলে দক্ষিন আইচা হয়ে সাগরের পাড় পৌঁছলাম। কিন্তু বিধিবাম সাগর দেখতে হলে অনেক খানি দুর্গম পথ হেটে নৌকা দিয়ে যেতে হবে। যথাআজ্ঞা, সব পেরিয়ে যখন বেলা বারটার দিকে সাগরের কাছে পৌঁছলাম তখন এক নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে গেল। সে কি বাতাস রে বাবা, মনে হয় উড়িয়ে নিয়ে যাবে এরকম অবস্থা! আর ঢেউ এর কথা কি আর বলব এত বিশাল আকারের ঢেউ যে পানিতে নামার সাধ একেবারেই চুপসে গেল। যদিও সাগরের পানিটা অনেক ঘোলা ছিল। অতঃপর পানির পাশে হালকা দৌড়াদৌড়ি করে বাসায় ফিরলাম।
রাত্রে অনাবৃত চাদের সাথে তেতুলিয়া নদীর পাশে আড্ডাবাজি করে খাওয়ার টেবিলে নদীর প্রায় সব রকমের মাছের সাথে পরিচিত হয়ে পেটপুজা করে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ইতিমধ্যে নদি উত্তাল থাকার কারনে আমাদের মনপুরা সফর বাদ দিতে হল। পরদিন পটুয়াখালী হয়ে কুয়াকাটা যেতে হবে!!
( ভ্রমনের খরচপাতি নিয়ে বিশদ কিছু লিখলাম না তবে কেউ জানতে ইচ্ছুক হলে বলার চেষ্টা করব )
চলবে …….
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



