কোনো একদিন বালিকা
একদিন চলে যাবে বালিকা
উত্তাল হাওয়ায় বালিকার চুল উড়বে না আর!
কামরার এককোণে মিশে যাবে বালিকার ঘ্রাণ
তীব্র আহবান মুছে যাবে মন থেকে।
একদিন ভুলে যাবে বালিকা
নতুন স্পর্শে মুছে যাবে পুরনো শরীর,
আশ্রয়-প্রশ্রয় সবই যাবে উলটে একদিন
একদিন সরে যাবে বালিকা!
একদিন না ঘুমানো রাত ভোর হয়ে যাবে হঠাৎই,
অবকাশ কাটবেনা আনন্দের আলোড়নে
কাঁপবেনা শাড়ির আঁচল
বালিকার ঠোঁট
স্পর্শের পূর্বে কোমল হাতগুলো-
একদিন ছেড়ে যাবে বালিকা!
বালকের ভাঙবে মন সজোরে
বালকের আসবেনা ঘুম চাঁদনি-রাতে
প্রেমিকার পাশে বসে ভাববে বালক
পুরনো বালিকাকে-
একদিন চলে যাবে বালিকা!
রাশেদ রাহমান,
২৩ অক্টোবর,১৩।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


