রাস্তায় উজ্জ্বল রোদ। এতো উজ্জ্বলতা আলোতে, এরপরো গায়ে লাগছেনা। আলগোছে হাঁটছে মানব-মানবী। প্রতিটি পা পড়ছে আদিম কিংবা চিরনতুন ভঙ্গিতে। দূর থেকে দেখলে একটা চলমান ছবি মনে হয়। ওরা হেঁটে চলছে। এমনভাবে হেঁটে চলছে যেনো ওদের কোনো গন্তব্য নেই। ওরা যেনো সারাটি জীবন এভাবে হাঁটতেই থাকবে।
এই’ রোদেলার ডাকে নাবিলের ঘোর কাটে। বলো’ নাবিল উত্তর দেয়।
-তুমি কি সবসময় আমার সাথে এমভাবে হাঁটবে?
নাবিল রোদেলার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে, আরেকটু কাছে নেয় রোদেলাকে যতোটুকু কাছে তারা ছিলো তারচেয়েও খানিকটা বেশি, আলতো চুমু দেয় কপালে, এরপর বলে,
-থাকবো!
একটা দীর্ঘশ্বাস নেমে যায় রোদেলার বুক থেকে।
ওরা আবার হাঁটতে থাকে। ওরা পা ফেলে অদ্ভুত ভঙ্গিতে। যেনো ওদের কোনো গন্তব্য নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


