প্রিয়োতমা, তোমার স্ফীত গম্বুজে শুয়ে অব্যর্থ উষ্ণতা চাই
তোমার আদিম গুহায় ধ্যানে বসে লাভ হোক অলৌকিক প্রজ্ঞা
তপ্ত রোদে ফাটে আমার তীক্ষ্ণ জীবন, চুমু চাই
তোমার কুয়াশায় ভিজে গিয়ে হতে চাই কামনার ঘাস!
তোমার সঙ্গম আর শীৎকারে
নষ্ট হোক হাজারটা শীতঘুম
ভেঁপু বাজুক নষ্ট নগর জুড়ে
জারি হোক সান্ধ্য আইন!
তোমাকে টানতে চাই ফুসফুস ভরে
প্রবীণ ধূমপায়ীর শেষ বিড়ির মতো,
অস্থির নেশায় এখনো চোখ ভরে আছে
প্রিয়োতমা, শুষে নাও আমাকে!
অলৌকিক প্রজ্ঞা,
রাশেদ রাহমান;
১১ এপ্রিল, ১৫।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


