ভালোবাসবোই তোকে,
যতোবার কামনার বীজ পাবো রজ্জুতে
যতোগুলো রাত পাবো একলা আমার
ধোঁয়া পাবো, ধুলো পাবো যতোবার!
অস্পৃশ্য শরীর ছুঁয়ে কতোকাল করিসনা চিৎকার
বুকের হাড়ে সঁপিসনা মাথা
আদরে আদরে যাসনা গলে
ভাঙিনা আমি, গড়িওনা তোকে আর!
নখের আঁচড়ে জ্বালাসনা ত্বক
হাতের রেখায় প্রতিবিম্ব আঁকিসনা অবসরে
বলিসনা চোখে কথা কোনো
করিসনা নিঃশ্চুপ সময় পার নির্জনে!
প্রতি প্রভাতে এভাবেই ফিক করে হেসে দিস শুধু তুই
পূর্বোক্ত সমস্ত অভিযোগ মুছে, কথা দিচ্ছি
নিঃশর্তে লিখে দেবো আমার স্থাবর-অস্থাবর ভালোবাসা!
তখন, ঠোঁট ছু'লে চায়ের কাপে
দাঁড়ালে নিয়নের দ্বীপে
মানুষের ভিড়ে, স্মৃতির ভেতর
কথা দিচ্ছি, একমাত্র আমাকেই পাবি!
২৩ মে, ২০১৫।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


