জানুয়ারীর শীতে রোদে পাটি বিছিয়ে বই পড়ার সুখ শৈশবেই হারিয়ে গেছে, হালকা রোদ এ হেমন্তে গায়ে পড়তেই মনে পড়লো। এরপর আমাদের ঠিকানা হয়ে যায় চার-দেয়াল, কারো কারো শুধুই কম্পিউটার স্ক্রীন। পিডিএফ, ই-পাব অনবরত তাদের উদ্ধত অহংকার প্রকাশ করে।
-
নজরুলের 'আমি হব সকাল বেলার পাখি' কিংবা জসীমউদ্দীনের 'সবার সুখে হাসবো আমি' একসময় কেবলই স্মৃতি হয়ে যায়! আমার এখনো সতেজ দূর্বাকে মনে পড়ে। সে সময়ের ধূলাকেও কেমন আপন মনে হয়!
ঝরঝর করে কবিতাগুলো পড়তাম।
-
দিন বদলে যায়। না চাইলেও সব বদল আমাদের মেনে নিতে হয়। দু'চারলাইন অখাদ্য পদ্য লেখার জন্য আমিই সম্ভবত বছর ছয়েক ধরে কখনো কলম ধরি না, কীবোর্ড খুব যত্নে কলমকে বহিঃস্কার করে চলছে। সখা-সখীদের সাথে গলা মেলানো কোলাহল ডিভোর্স দিয়ে যেদিন থেকে আমি ভদ্রলোক হয়ে গেছি, সেদিন থেকেই আমার বুড়িয়ে যাওয়া শুরু!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


