ধর্মীয় বিশ্বাস চিরকালই মানুষের জীবনের সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত । আর সেজন্য প্রাগতিহাসিক পর্যায় থেকে অতি আধুনিক কাল পর্যন্ত চিরদিনই ধর্মীয় বিশ্বাস মানব সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিরাজ করছে । ধর্মীয় বিশ্বাস যা মানুষের স্বতঃস্ফূর্ত আত্মা থেকে প্রবল ভাবে উৎসারিত হয়, যা বাইরে থেকে চাপিয়ে দেয়া নয় কিংবা আকস্মিক কিছুও নয় । ইতিহাস থেকে দেখা যায় , স্বতঃস্ফূর্ত ভাবে ধর্মীয়বিশ্বাস রক্ষার্থে শত শত পণ্ডিত, শাহীদগণ বস্তুবাদী জীবন উপেক্ষা করেছেন অর্থাৎ জাগতিক লাভের আশায় কিংবা ব্যক্তিস্বার্থ আশা আকাঙ্খা, আবেগ অনুভুতিকে জলাঞ্জলি দিয়েছেন এমন কি এত দূর অবধি অগ্রসর হয়েছেন যে, জগোত্তীর্ণ এক সত্তাকে সচেতন বিশ্বাসসহিত আনুগত্য করে ভালোবেসে নিজের জীবনও উৎসর্গ করেছেন । আবার ধর্মীয়বিশ্বাস সত্যিকার মৌলনীতির সংগে সম্পর্কহীনতার কারনে উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে সামাজিক পরিবেশ , কুসংস্কার , অর্থনৈতিক চাহিদা বা পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়েছে অজ্ঞ, অন্ধ , বধির ধর্মঅনুসারীদের মাঝে । আর এই বিকৃত ধর্মের অনুসারীদের জন্য উদ্ভব ঘটেছে ধর্মবিরোধী চিন্তা এবং নাস্তিক দলের । এ কথা সত্য যে, ধর্মকে বস্তুগত আশা আকাঙ্ক্ষা লাভের উপায় হিসেবে ব্যবহার করলে সেটাকে ধর্ম মানা বলা যাবে না । সাম্রাজ্যবাদীরা দীর্ঘকাল থেকে বিশ্বে তাদের একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তাদেরই বংশবদ একদল স্থানীয় ধর্মীয়ব্যক্তি নামধারী ভণ্ড পোপ, আলেম , ওলামা, পীর , দরবেশকে ( যারা ভোগবিলাস এবং ক্ষমতার মোহে মোহগ্রস্থ) দিয়ে ধর্মকে শুধু অনুষ্ঠানসর্বস্ব এক অন্ধবিশ্বাসের ধর্মে পরিণত করে ফেলেছে এবং সেই সাথে সাম্রাজ্যবাদীরা অত্যন্ত সুকৌশলে মুসলিম দেশসহ অন্যান্য দেশেসমূহের প্রশাসন , শিক্ষা , সংস্কৃতি ও বিচারব্যবস্থাকে সম্পূর্ণরুপে পাশ্চাত্যকরণের পক্রিয়া সম্পন্ন করে ফেলেছে । যার ফলে মানুষ আজ ধর্মীয় নৈতিক শিক্ষার মানবিক আলোর বিচ্ছুরণ থেকে সরে গিয়ে বস্তুবাদী ধ্যান ধারণা লালিত করছে ব্যক্তিস্বার্থ এর জন্য । সাম্রাজ্যবাদীদের বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞানপাপীরা নিজেদেরকে free thinker হিসেবে মূল্যহীন অযৌক্তিক দাবী করছে ধর্মবিরোধী কথা প্রচারনা করে যা খুবই অর্থহীন হাস্যকর ব্যাপার । অবশ্য তাদের কতিপয় ধর্মবিরোধী কথা প্রচারনার বিষয় খুবই সীমিত এবং ঘুরেফিরেই তারা এই সব বিষয় নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালায় । যেমন যারা আল্লাহ কে বিশ্বাস করেন না তারা এই সিধান্তের উপর জোর দেন যে আল্লাহ হলো মানুষের চিন্তার ফসল । ধর্মের উৎস হলো প্রাকৃতিক শক্তির প্রতি ভীতি, অজানা ভীতি, মৃত্যুভীতি, রোগভীতি, পরাজয়ের ভীতি অর্থাৎ ধর্মের প্রতি মানুষের আগ্রহ এর মূল কারন হলো ভয়, অজ্ঞতা, রোগ । সৃষ্টিকর্তায় বিশ্বাসে আদি ও মৌলিক প্রেরণা হলো ভীতি – আমরা এই কথা মেনে নিলেও তাতে করে আল্লাহ্র অস্তিত্ব সত্যি না হয়ে কাল্পনিক হয়ে যায়না । যদি ভীতি তাড়িত হয়েই মানুষ আশ্রয় খুঁজে থাকে এবং এভাবে এক সত্যিকে অর্থাৎ আল্লাহ্কে খুঁজে পায়, তাহলে আপত্তি করার কিছু থাকতে পারে কি ? কোন কিছুর আবিষ্কারের পেছনে যদি কারন হিসেবে ভীতি কাজ করে থাকে তাহলেই কি আবিষ্কৃত বস্তুটিকে আমরা কাল্পনিক, অসত্য বলে আখ্যায়িত করতে পারি কেবল এই জন্যে যে, মানুষ ভীতি প্রণোদিত হয়েই তা খুঁজে পেয়েছে ? এ কথা মনে করা নিশ্চয় সম্পূর্ণ অযৌক্তিক হবে যে চিকিৎসা বিজ্ঞানের কোন সত্যতা নেই, কারন মানুষ তা আবিষ্কার করেছে এবং খুঁজে পেয়েছে ভীতিবশত- রোগ এবং মৃত্যুর ভীতিবশত । বাস্তবিক যথার্থ এই যে, চিকিৎসা বিজ্ঞান সত্য, মানুষ রোগের ভীতি কিংবা মৃত্যুর ভীতি বা অন্য যে কোন কারণেই তা খুঁজে বের করুক না কেন । আবার শত শত পণ্ডিত এবং চিন্তাবিদদের ধর্মবিশ্বাস কি তাদের ঝড়, ভুমিকম্প আর রোগ সংক্রান্ত ভীতির ফলাফল ? একজন বুদ্ধি বিবেচনা সম্পন্ন ব্যক্তি এ প্রশ্নের জবাবে কি বলবেন ? অনেকে রয়েছেন যারা অতি প্রাকৃতিক সত্তায় বিশ্বাসকে অর্থনৈতিক কারন প্রসূত মনে করেন । তারা দাবী করেন যে, ধর্ম সবসময় শোষণ এবং সাম্রাজ্যবাদের সেবায় লিপ্ত, ধর্ম শোষিত জনগনের প্রতিরোধ স্তব্ধ করার জন্যে শোষকশ্রেণী কতৃক আবিষ্কৃত হাতিয়ার । তারা বলেন, ধর্ম বঞ্চিত শ্রমজীবীদেরকে ধোঁকা দেবার জন্যে এবং তাদের বঞ্চনাকে গ্রহণযোগ্য করে তুলবার জন্যে ব্যবহৃত হয় । এ বিষয়ে কোন সন্দেহ থাকতে পারে না যে, দুনিয়ার আর দশ টা জিনিসের মত ধর্মেরও অপব্যবহার সম্ভব । ধর্মকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে ফেললে তা মুনাফাখোরদের হাতে জাতিসমূহ দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করার যন্ত্রে পরিণত হয় । জনগণকে ধোঁকা দেবার জন্যে সাম্রাজ্যবাদের ফাঁদস্বরূপ বিকৃত ধর্ম এবং খাঁটি গঠনমূলক ধর্ম এই দুইয়ের মধ্যে পার্থক্য বোঝা উচিৎ চিন্তাশীলদের ।
( চলবে )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





