সীমান্তে কাঁটা তারের বেড়ায় ঝুলছে ফেলানির লাশ; টিপাইমুখ বাঁধ, ফারাক্কা বাঁধ এর চুক্তি যা এ দেশের জনগণকে ও পরিবেশকে নিয়ে যাচ্ছে মরুময় ও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে, ট্রানজিট করিডর নামে এদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে শাসকগোষ্ঠীরা ক্ষমতার মোহে । সাম্রাজ্যবাদীদের বহুজাতিক কোম্পানিগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে এদেশের তেল গ্যাস কয়লাসহ প্রাকৃতিক সম্পদ । সাম্রাজ্যবাদীরা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বুলি উড়িয়ে ও ফেরি করে চলছে তাদের জুলুম, অবিচার, শোষণ ও আধিপত্যকে । গণতন্ত্র নামে তারা আমাদের বুঝাচ্ছে যে কিভাবে একটা দেশের জনগণদের সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্যকে অন্ধভাবে মেনে নিতে হয় ও তাদের আধিপত্য, জুলুম, রাষ্ট্রীয় সম্পদের লুটপাটকে বৈধতা দিতে হয় । এ দেশে গণতন্ত্রের মাধ্যমে গোষ্ঠীগত দ্বন্দ্ব লাগিয়ে ও তাদের অনুগত জুলুম ও স্বৈরাচারী শাসকদের বসিয়ে জনগণের সাথে প্রতারণা করে ফায়দাসহ লাভবান হচ্ছে সাম্রাজ্যবাদীরা । বিশ্বব্যাংকের উন্নয়নের নামে এ দেশে চলে সুদ ও ঋণের জালের ফাঁদে ফেলে দেশ ও দেশের সম্পদকে নিঃশেষ করা তাদের কূট কৌশলকে মেনে নেয়া আর বিনিময়ে এ দেশ পাচ্ছে দারিদ্র্যতা ও বৈষম্যকে । আমাদের দেশের পণ্য কে আজ অন্য দেশ পেটেন্ট করে নিয়ে যাচ্ছে । ফেন্সিডিল, ইয়াবায় ভাসছে এ দেশের যুব সমাজ; টিভি, চ্যানেল গুলো আজ অপসংস্কৃতিকারীদের দখলে । মিডিয়া আজ জালেমদের পক্ষে ও তাদের জুলুম শোষণকে মানসিক ও দৈহিকভাবে মেনে নিতে অবিরত কাজ করে যাচ্ছে অসহায় জনগণের উপর । আধুনিক শিক্ষার নামে এ দেশে চলে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন এবং তাদের শিক্ষাই দীক্ষিত হয়ে নিজের নৈতিকতা ও বিবেক কে বিক্রি করে দিতে হয় পুঁজিপতিদের কাছে । ইংলিশ মিডিয়াম এর নামে চলে নিজস্ব দেশের ভাষার প্রতি ও সংস্কৃতির প্রতি অবিচার , আধুনিকতা নামে চলে এ দেশে নিজস্ব সংস্কৃতির প্রতি অবমূল্যায়ন ও ভোগবাদী জীবন । স্বাধীনতা ও বিজয় কি তা আজ আমাদের শিখতে হয় শোষণমূলক বহুজাতিক কোম্পানিদের নিকট । গরীব মানুষদের মানুষ মনে করে না ও তাদের ন্যায্য মূল্যায়নও দেয় না এ দেশের পুঁজিপতির মালিকেরা তাই তো তারা আগুনে পুড়ে মারতে পারে শত শত মানুষকে, সেই সাথে চলে শ্রম শোষণ ও রাষ্ট্রীয়ভাবে নির্যাতন । প্রকাশ্যে রাষ্ট্রীয়ভাবে মদদে কিভাবে এক ভাই আর এক ভাই কে হত্যা করে যা দেখে পশুরাও লজ্জিত হয় । আর বিবেকবান জীবেরা নিশ্চুপ থাকে নিজস্বার্থে ও শীতলভাবে গুম হবার ভয়ে । শীর্ষ জানোয়ারেরা আজ রাজনৈতিক আশ্রয়ে ছাড়া পেয়ে যাচ্ছে এ দেশে, যার ফলে দেশে সন্ত্রাসীরা হত্যা, ধর্ষণ , গুম বৃদ্ধি করে চলছে ও সমাজে ফেতনা সৃষ্টি হচ্ছে । মত প্রকাশের স্বাধীনতা নামে চলে শুধুমাত্র স্বৈরাচারদের গুণগান ও তাদের নির্যাতনের পক্ষে কথা বলা । আইন আদালত আজ বিত্তবান ও ক্ষমতাবানদের দখলে, ন্যায়বিচার এ রাষ্ট্রে সে কথা চিন্তা করার সুযোগ নেই । কাগজ কলমে আজ আমারা স্বাধীন কিন্তু এ দেশের শিক্ষাব্যবস্থা , রাষ্ট্রীয়ব্যবস্থা , আইনব্যবস্থা, মিডিয়া এর দিকে তাকালে বুঝা যায় এ দেশ কতটা স্বাধীন ? সীমান্তে এর দিকে তাকালে বুঝা যায় এ দেশ কতটা স্বাধীন ? এ দেশের রাষ্ট্র প্রধানেরা যখন ক্ষমতার লোভে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে নতজানু হয় ও তারা কিভাবে খুশি হবে এই নিয়ে যখন তারা চিন্তিত এবং সাম্রাজ্যবাদীদের সাথে যখন আপোষকামিতা করে চলে তখন বুঝা যায় রাষ্ট্র হিসেবে এ দেশ কতটা স্বাধীন ? আজ বিজয় দিবস পালন করা হচ্ছে জাতীয় প্যারেড মাঠ সহ বিভিন্ন জায়গায় যেখানে এ দেশের শোষিত বঞ্চিত মানুষের কোন সংপৃক্ত নেই সেখানে রয়েছে ক্ষমতাবান ও তাঁবেদারদের আনাগোনা । তবুও এ দেশের মানুষেদের মনে দুঃখ নেই, ক্ষোভ নেই, তারা শুধু চিন্তিত তাদের মৌলিক অধিকারগুলো নিয়ে যা তাদের কাছে মনে হয় মরীচিকা এর মতো । তারা বিজয় মানে কি তারা এটা বুঝতে চায় না জানতেও চেষ্টা করে না । তারা শুধু চিন্তিত তাদের পেটে আজ অন্ন যাবে কিভাবে ? গণতন্ত্র মানে বোঝে শুধু ভোট দেয়াকে ??? স্বাধীনতা, বিজয় মানে বোঝে জুলুম অত্যাচারী ও ক্ষমতাবানদের বিজয় । যে দেশে প্রতিটি শাখায় আজ দুর্নীতির আখড়া , হাজার হাজার টাকা লুটপাট হচ্ছে অন্যায়ভাবে , শিশু রক্ষা পাচ্ছে না তার মায়ের কোলে , যেখানে বাক স্বাধীনতা কে হরণ করা হচ্ছে , সীমান্তে হত্যা করছে অসহায় মানুষদেরকে , ক্ষমতার মোহে যেখানে বিকিয়ে দিচ্ছে এ দেশের সার্বভৌমত্বকে, যেখানে সাম্রাজ্যবাদীদের ও জালেমদের সাথে আপোষকামিতা করে চলছে এ দেশের রাষ্ট্র প্রধানেরা !!! এ দেশের বিজয়, স্বাধীনতা আজ শত্রুদের নিকট বন্দী আর সেই শত্রুদের কে টিকিয়ে রাখছে বিশ্ব শত্রুরেরা । আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে , বিচার বিশ্লেষণ করতে হবে এ দেশের বিজয় কে নিয়ে , সেই সাথে সাম্রাজ্যবাদীদের শিক্ষাব্যবস্থা , রাষ্ট্রীয়ব্যবস্থা , আইনব্যবস্থা, মিডিয়ার কৌশল নিয়ে , ভোগবাদী জীবন দিয়ে এই চিন্তা, বিচার বিশ্লেষণ আসবে না এর জন্য প্রয়োজন আত্মসংশোধনমূলক পন্থা ও সত্যিকার মতাদর্শের অনুসরণ তবেই না আসবে জনগণের সত্যিকারের মুক্তি ও বিজয় ।
৪১ তম পর্যন্ত বিজয় কি আমজনতার বিজয় ? নাকি শত্রু ও বিশ্ব শত্রুদের বিজয় ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।