
দ্রোহশূন্যতায় আগুন সব জল হয়ে যায়
মরুভূমির বুকে গাছ নেই বলে
আজ্ঞানুসারী পাখিদের শোকমিছিলে
আরাধিত রক্তবীজ চেতনার আমিত্ব দর্শন।
আদিম কালচক্রে জল সব বাষ্প হয়ে যায়
আত্মিক কাঁকড়া বিছার নগ্ন উৎসবে
একদল গুহামানব কৃপাণ হাতে
জন্ম দেয় হাজার বছরের ক্রান্তিবলয়।
তারপর আমরা ঘাস,পাতা,ফুল আর কংক্রিটের
আবর্তে, মোহ কিংবা মোহহীনতায় অবহত মুখোশের
ভিড়ে আকাশ মাটির দিকে স্থির তাকিয়ে থাকি।
যদি কিছু খুঁজে ফেরা যায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


