মায়াবাস্তব প্রহর কিংবা নিউরনের ভ্রান্তি বিলাস!
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
একটা তৈলাক্ত বাঁশ ধইরা কয়েকটা কম্যুনিস্ট বান্দর ওঠা নামার চেষ্টা করতেছে। তারা যতটা ওঠে তার চাইতেও বেশী নাইমা যায়! পিচ্ছিল জিনিস আঁকড়াইয়া ধইরা তবু তারা এক জীবন অতিক্রম কইরা আরেক জীবনের দিকে ধাবিত হয়। বাঁশের চারপাশে কয়েকটা ক্যাপিটালিস্ট ঈগল সামন্তবাদ মুখে নিয়া সমাজতন্ত্রের দিকে ধাবিত হয়! আমি তখন অবাক বিস্ময় নিয়া বান্দর দেখি। ঈগলের উড়াউড়ি দেখি। দেখতে দেখতে আমি অংকের মধ্যে নিমজ্জিত হইয়া যাই! অংক মিললেই দশে দশ!
২
একটা অবাক করা সকাল আমাকে দুপুর দেখার অপেক্ষায় রাখে! আমি সকালের মিষ্টি রোদ শরীরে মেখে লাফ দিয়ে লোকাল বাসে উঠে যাই! বাসটা একদল ঘর্মাক্ত ঝুলন্ত মানুষ নিয়ে সকাল থেকে দুপুরের দিকে যেতে থাকে!
৩
মিছিলে যে কফিন দেখা যাচ্ছে, সেখানে কোন মানুষের লাশ নেই। একটা ইজমের ক্ষত বিক্ষত দেহ নিয়ে যেন এক ইগোর শো আপ! ইজমের ইগোতে যখন ক্ষমতার সুপার ইগো আঘাত হানে তখন ফ্রয়েডকে লাথি মেরে ডারউইন মুচকি হাসে!আমি তখন আমজনতার সাথে শান্তির জন্য মেডিটেশন করি! যারা এবাদত করে তাদের চেয়ে একটু অদূরে!
৪
জীবিত মগজে মহাবিশ্বের প্রসারন! কয়েকটা সত্যের ধারনাও নক্ষত্রের মত দূরে সরে যায়। আমরা দূরত্ব মাপি আর বাঘেদের হরিণ খাওয়ার দৃশ্য দেখি। বাঘেদের দেখে আমরা সাপদের বলি, নিয়মে কোন ভুল নাই। হরিণ মায়াবী বলে ব্যাঙ গুলো সব শূন্য আলোক বর্ষ দূরে থাকুক!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন