somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিলেমা

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডার্ক ম্যাটারে ভেসে ভেসে থাকা রহস্যগুলো বিবর্তিত মানুষের ধাবমান প্রসারিত মনের ভেতর এক একটা চরিত্র হয়ে, এক একটা গল্প হয়ে ইচ্ছার সাথে অনিচ্ছার প্রবল সংঘর্ষে প্রতিনিয়ত মহাবিস্ফোরণ ঘটায়। অসীম সম্ভাব্যতা থেকে জন্ম নেয় ঘটনাবহুল একের পর এক দৃশ্যের। ডাস্টবিনে পাগলের সাথে কাক এবং কুকুরের সহাবস্থান। ড্রোন হামলায় নারী এবং শিশুর মৃত্যু। বার্গারে সুখের কামড়। প্রার্থনায় প্রলাপ বকা অভিশাপ। ঘটনা দেখতে দেখতে মানুষ ডুবে যায়! মানুষ সাঁতার কাটে!নিজের ভেতর জন্ম নেওয়া মহাকালে সময় নেই, সময়ের ঘড়ি আছে!-টিকটকটিকটকটিকটক।

নৈরাশ্যবাদী ডিলেমা থেকে বের হয়ে এবার এক নরম বিকালের দিকে যাওয়া যাক! বসন্ত বিকালে কাকেরা সেদিন একটানা কা কা করেই যাচ্ছিল। কিছুটা সময় নিয়ে খুব মনোযোগ দিয়ে তাদের এই কা কা ডাক শুনলে মনে হবে যে কাকরা আসলে দল বেঁধে জিকির করছে। আসে পাশের বাসের শব্দ, মানুষের কথাবার্তা এসবের সাথে মিলিয়ে শুনলে হেভি মেটালের একটা স্বাদও পাওয়া যেতে পারে।সে স্বাদ উপভোগ করতে করতে ফুটপাতে বসে থাকা প্রেমিক প্রেমিকার চুম্বনের দিকে অপলক তাকিয়ে থাকা যায়! তাদের পারভার্ট বলে গালি দেওয়া যায়! অথবা নিজেই তাকিয়ে আছি বলে অন্য মানুষের মুখে পারভার্ট গালি শোনা যায়! অথবা সমাজকে তোয়াক্কা না করে এই প্রকাশ্য চুম্বনকে বিপ্লব ভেবে বিপ্লবের স্বাদও পাওয়া যায়! অথবা চা পান করতে করতে নীটশের সাথে কিছুক্ষন গল্প করা যায়!

নীটশের সাথে কিছুক্ষন গল্প করা খুবই বিপদজনক কাজ। একই সাথে সুপারম্যান, ব্যাটম্যান,স্পাইডারম্যান সবকিছু হওয়ার ইচ্ছাই জাগ্রত হতে পারে। আমি সব ইচ্ছাকে তুচ্ছ করে আকাশের দিকে তাকিয়ে থাকি। চোখ থেকে দৃষ্টি খসে গেলে সেখানে নক্ষত্রের জন্ম হয়। আবার মৃত্যু হয়। সেসব জন্ম মৃত্যুর আয়োজন দেখার মাঝেও একধরনের মজা আছে!



সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×