somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্বরতার এক ভয়ানক রুপ দক্ষিন আফ্রিকায়

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মিনিটে দুটি শিশু ধর্ষিত


এক পা দু পা করে হঁাটতে শিখেছে মাত্র কয়দিন হল। কখনও বাবার হাত ধরে হঁাটছে, কখনও মায়ের কোলে শুয়ে গল্প শুনছে। কতটুকুই বা জীবন পেয়েছে কিন্তু তার আগেই ভয়ানক বর্বরতার থাবা। শরীর কি বুঝে উঠার আগেই শারীরিক নির্যাতনেই জীবনের সমাপ্তি। কোনও গল্প নয় এই জীবন ইউনেসিলা ও জেনডিলার। বয়স মাত্র দুই তাদের। এ ঘটনা শুধু এই দুই বোনের নয়। আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশ দক্ষিন আফ্রিকার ঘরে ঘরে এমন কান্নার গল্প। দেশটিতে প্রতি মিনিটে দুটো ধর্ষনের ঘটনা ঘটছে। এখানে সন্ত্রাসী হামলা বা অপহরণ ঘটনা তো নতুন কিছু না। ছোট ছোট শিশুদের ঘরের দরজার সামনে থেকেই প্রকাশ্য দিবালকে তুলে নিয়ে যায়। সিএনএন সম্প্রতি এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছে। তাতেই উঠে এসেছে এই ভয়াবহতার রুপ।
ডিয়েপস্লট শহরে মাত্র দশদিন আগেই ঘটনাটি ঘটে। বাসার সামনের বাগানে পুতুল খেলায় ব্যস্ত ছিল ইউনেলিশা ও জানডিলা। মাত্র দু বছর বয়স। মা তোকোজাুিন মালি, বাড়িতেই ছিলেন। ৫ মিনিট পরপর তাদের একবার করে দেখে আসছিলেন কাজের ফঁাকে। কিন্তু নির্মমতা পিছু ছাড়ে না। হঠাত্ই এসে দেখেন উঠোন ফঁাকা। ধক করে উঠেছিল বুকের ভেতরে। হইচই শুনে শুরু হয় তল্লাশি। ১০ দিন পর হদিশ মিলেছে। পচা গলে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ গনবাথরুম থেকে। বাড়ির দরজায় বাক্স ভর্তি অসংখ্য ছোট জুতা। ছোট ছোট পা গলিয়ে একদিন এই জুতা পরে বাড়িময় হঁেটে বেড়িয়েছিল তার ছোট্ট মেয়েরা। আজ সেই স্মৃতিগুলো যেন বড় বেশি ব্যাথাতুর করে তুলছিল মা কে।
প্রতিবেদনে দেখা যায়, দক্ষিন আফ্রিকায় বছরে গড়ে ৫৫ হাজার মানুষ শারীরিক নিগ্রহের শিকার হয়। এটা সরকারী হিসেব। আর বাস্তবতায় এই সংখ্যা আরও বেশি। শুধু শিশুরা নয়, প্রাপ্তবয়স্করাও ছাড় পায় না ধর্ষণের হাত থেকে। প্রতি ২৫ জনে এক জন নারী ধর্ষণের শিকার হয়। অথ্যাত্ ৬০ শতাংশই কোনও না কোনও ভাবেই শারীরিক নিগ্রহের শিকার হচ্ছে। আর ১১ বছর বয়সীদের ক্ষেত্রে ১৫ শতাংশই এই শারীরিক নির্যাতনের শিকার। আর সবচেয়ে বেশি ভয়ের কারণ ২ বা তিন বছর বয়সী শিশুদের বেলায়। কারন শিশুদের বেলায় তিন ভাগের দুই ভাগই নির্যাতনের পর মারা যায়।
এ ব্যাপারে দেশটির হর্তাকর্তার নিরব। দেশটির প্রেসিডেন্ট জেকব জুমা এভাবে মেয়ে শিশুদের হত্যার আর শারীরিক নির্যাতনের তীব্র নিন্দা জানান। আর এই অবস্থা প্রতিরোধে সবাইকে এক সঙ্গে কাজ করার কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, একেবারে তৃনমূল পর্যায় থেকে এ সমস্যার সমাধান করতে হবে। দারিদ্রতা, বেকারত্ব, হতাশা আ নারী পুরুষের সম্পর্কের ব্যাপারে শ্রদ্ধাশীল না হলে এ সমস্যা সমাধান করা যাবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×