দীর্ঘ ৮০ দিন থেকে নিয়মিত পোস্ট দিয়েছি। প্রায় ৩৭টা পোস্ট করার পর অবশেষে সামু মামা আমাকে জেনারেল পদে নিয়োগ দিয়েছেন।
সবার দোয়া পার্থী।
তাই আজকে আপাতত একটি কবিতা দিয়ে ফিরছি নতুন উদ্যমেঃ
রাজকুমারীর সাথে একদিন
_________________________________
শুনছো তোমাকে বলছি ,
অধীর আগ্রহ নিয়ে তোমার কথা শুনছিলাম
এবার আমি বলছি ,
হ্যাঁ রাজকুমারী তোমাকেই বলছি,
ভাবছি আকাশের চাঁদ তারাদের একদিন ছুটি দিয়ে দিবো
যেদিন তোমাকে নিয়ে মহাকাশ ভ্রমণে যাবো ;
সাগর বলেছে যেদিন তুমি আমি সমুদ্র বিলাসে যাবো
সেদিন নাকি সে সব দুঃখ ভুলে গিয়ে পানির নীল রং পরিবর্তন করবে ;
ঐ দেখো সব ফুলেরাও হাসছে
ওরা বলছে তোমায় নাকি নীল পদ্মের মতো লাগছে,
এ কি গোলাপের আবার কি হল ও আসেনি কেন??
ওঃ বুঝেছি , তোমায় দেখে ঈর্ষান্বিত হয়ে
আয়নার সামনে সাজতে বসেছে ।
হায় হায় পরীদের ডানা গেলো কোথায় ?
তোমায় নাকি সৃষ্টিকর্তা ডানা দেয়নি তাই সব পরীরা
হরতাল ডেকেছে আজ !
ওদের শ্লোগান শুনেছ !
“ এতকিছু দিয়েছ খোদা ডানা কেন দিলে না
পরী না করে নারী কেন বানালে এ অবিচার আমরা মানি না ”
সৃষ্টিকর্তার উত্তর:
“ পরীতো ব্যাপার না আহা বানানোই যেত
একটু চিন্তা করে দেখ তখন পাশের ছেলেটির কি হতো ”
এই তুমি মুচকি মুচকি হাসছ কেন ?
সব পাখিরা একত্র হয়ে দেখো আরশের ছায়া তৈরি করেছে
তোমার গায়ে নাকি আজ রোদ পড়তে দিবে না ওরা,
তুমি বললে সূর্যকে বকে দিবো আমি ।
এমন দিনে বৃষ্টির খুব প্রয়োজন ছিল
তবে আমি বৃষ্টির জন্য আক্ষেপ করব না
আমি জানি তোমার বৃষ্টি দেখলে মন খারাপ হয়ে যায় ।
আচ্ছা তোমার অন্য সব প্রেমিকদের একদিন ছুটি দিতে পারবে ?
আমি একটি দিন চাইবো তোমার কাছে
তোমায় নিয়ে ঘুরতে যাব সৃষ্টির সব পবিত্র স্থানে
এই যান্ত্রিক সভ্যতাকে একদিন ভুলে যেয়ে ।
__________________
_________রাসেল হোসেন ( ১৯/০৮/১৩ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


