![]()
নন্দিনী জানি নিজেকে খেয়াল না কর
বয়সের সাথে কেন শরীর দেখনি,
আদরে আদরে কাটে,হয়েছ অগ্রজ
পরিবারের দায়িত্ব সমাপ্ত হয়নি।
অযথা হেলানো বেলা পরে থাকে যদি
মনে মনে শুধু যেন চন্দ্র তারা বল,
স্মৃতির ডাইরি নিয়ে, জানো আমি চলি
সামান্য ভালবাসায় দোর যদি খোল।
একবার মনঃ ভুলে ভালবাসা ঝরে
অযোগ্যতা নিয়ে আজ তার পানে সঁপি,
কহিলাম ভুল ব্যথা ওগো প্রাণ সখি
নিজগুণে ক্ষমা চাহি হাত জোড় করে।
হতাশ করনা তুমি উঠ রাগ কেটে
পাল তুলে খুঁয়ে যাব দুঃখ সব ছেঁটে।
____________
__রাসেল হোসেন (০১/১১/১৩)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


