নিঝুম রাতে কিসের টানে ফিরে এলে আমার কাছে
কি করে বোঝাব সুখ সব কেঁদে কেঁদে মরে গেছে,
এই অন্তিম মুহূর্তে মায়াময়ী বিষাদী বার্তাগুলি কেন শোনালে আমায়
স্বপ্ন দেখ তুমি শিশির ঝরে পড়ার সময় কাঁদাবোনা তোমায়।
হারাবো আমি কোন অজানায় বুঝিনিতো আগে
কোন সুবাদে এলে তুমি এই অবেলায়।
আমারো স্বাদ জাগে এখন বাঁচার ,বেঁচে থাকি তোমার
আঁচল তলে নরম হাতের স্পর্শ পেয়ে,বিনুনি চুলের
সুবাস নিয়ে বেঁচে থাকি আরও এক অর্ধ শতাব্দী।
এতদেরী করে এসে,কেন মায়াকান্নায় ভাঙ্গছ বুক
আমার বিষ পানের ভয়ানক শেষ মুহূর্তে,কি এমন পাবে সুখ।
আমিও বাঁচতে চাই এখনো,তোমার বক্ষদেশের সুগন্ধি শুকে
লাল ঠোঁটে চুমুতে মজে,কালো চোখের লজ্জায় হারাতে,
আঙুলের ফাকে চাঁদমুখ দেখতে দেখতে আরও তিনটি বিস্তৃত যুগে।
তবে তা কি হয়? হবে?এত জানি আমিও ফিরব
অলস ঘুরবো তোমার বেলকুনিতে,সিলিকায় তৈরি জানালার কাঁচে
বেলা নিয়ে তোমায় স্পর্শ করতে,কখনো বিকেলের পড়ন্ত সূর্যের
রক্তক্ষয়ী বিকিরণ নিয়ে অথবা বেশ অবেলায় রাতের নির্জনতায়
চাঁদের জোছনায় মিটি মিটি তারাদের আসরে;
জোনাকির ঝিলমিল আলোয় তোমার ঘুমের ঘরে,দুর্ভাগ্যে ফসকে গেলে
সকালের প্রথম কিরণ নিয়ে উদ্দীপ্ত চোখে একরাশ আগামী দিনের স্বপ্ন দেখিয়ে।
বেঁচে থেকো তুমি,আমি আছি তোমার দু’চোখের মণি কোঠায়
অনেক বেশি মনে পড়ে গেলে সমতল দর্পণে চোখ রেখো
শূন্যতায় না ভুগে ঠেস দিয়ে বসে নিও বেতের সোফায়।
__রাসেলহোসেন (২৫/১০/১৩)
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


