ছোট্ট একটা নদীর পাড়ে আমার গাঁয়ের বাড়ি,
একচালা সব টিনের ঘর ঐ যে সারি সারি,
ভোঁর বেলাতে উঁকি মারে পূর্বাকাশে রবি
স্যাটেলাইটে দেখতে যেন তৈল চিত্রের ছবি।
কামার কুমার কৃষক ভাই যাচ্ছে যে যার কাজে,
পান্তা ভাত আর চিংড়ি ভাজি নিত্য খেয়ে ভোজে,
ইরি বিরি শাকসবজি চাষ আহা জমে প্রতি বছর
শস্য শ্যামল আমার গাঁ যেন প্রকৃতির সবুজ আঁচড়।
বর্ষাকালে টই টুম্বুরে আমাদের ক্ষীর নদী,
বোয়াল পুঁটি শোল মাছ পাবে বড়শি পাতো যদি,
কুয়াশার বলয়ে শীতের বুড়ি বেষ্টন করেছে গাঁয়
চাদরে মুরিয়ে অন্য বেশে কেউ না কাউ পায়।
নীল আকাশের দেখা মিলবে রোঁদে রাঙ্গানো শরতে,
কাশফুলের ঐ শুভ্র বন, বিলীন হবে হেমন্তে।
কোকিল ডাকে কুহু কুহু কচি পাতার বাঁশ বনে
গাঁয়ের পথটি সাজে দেখ কৃষ্ণচূড়ার লাল রঙে।
কলসি ভরে কন্যা আনে নদীর ঘোলা পানি
শুদ্ধ বাঙ্গালীনির পরিচয় পেতে মন বলবে, নামটা একটু শুনি?
নগরের ছোঁয়ায় গ্রাম আমার বদলে যাচ্ছে দিন দিন
আমার গাঁয়ের নির্মল বায়ুর পারবোনা ফুরাতে ঋণ।
[রাসেল হোসেন,০৩/১১/১৩]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


