১.
মুখ লুকিয়ে কি হবে ওগো ভিনদেশী তাঁরা
আমায় বার বার ফাঁকি দিলে কার কাছে পড়বে ধরা
২.
মনে রেখো ,
আমার দেয়া কাগজের গোলাপ তোমায় কাদাবেনা
বড়জোর একটা দীর্ঘশ্বাস দিতে পারে ।
৩.
আমি হারালে তুই শূন্য হবি
তুই হারালে পৃথিবী শূন্য হবে
৪.
বেশ বড় হয়েছিস এবার থাম
আর একটু হলেইতো আকাশ বিপদে পড়ে যাবে
৫.
অনেক দুঃখ পেয়েছিস
এবার একদিন হলেও সুখে ভাস
তুই জেগে থাকিস বলে রজনীও জেগে থাকে
তাই বলি তাড়াতাড়ি ঘুমতে যাস
৬.
দু’চোখের পানিতে সাগর তৈরি করে রেখেছি
অনেক জাহাজ এল গেল এখনো তোমার জাহাজের দেখা মেলেনি ।
৭.
কাটেনা অষ্টপ্রহর তোমায় ভেবে ভেবে
আমার প্রদীপ নিবে বারং বার দমকা হাওয়ার ঝড়ে
৮.
প্রথম কথা হয়েছিল সূচনার জীবনে ভূমিকা রাখবো
মাঝ পথে কথা হল তোমায় নিয়ে একটি প্রেমের প্রবন্ধ লিখব
শেষের কথা হয়েছিল উপসংহার তুমি ভালো থেকো
৯.
না না সে বলেনি, আমি বলেছি
সামনে মেঘাচ্ছন্ন দেখে ফিরে এসেছি
১০.
জলাশয় দেখেছ কেমন উদার দৃষ্টিতে তাকিয়ে আকাশের দিকে
আমিও আছি, তাকিয়ে আছি চোখের দ্যুতি শেষে ।
[রাসেল হোসেন]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


