প্রিয় নীল
কেমন আছ?
আজ অনেক দিন পর তোমাকে খানিকটা বিরক্ত করবো,
চিঠি পড়ে মন খারাপ হলে আমাকে ক্ষমা করে দিও
থাক বাদ দেই এসব কথা ;
আজকাল তোমাকে নিয়ে কবিতা লিখি, ছন্দহীন কবিতা,
যে কবিতা তোমার খুব খুব ভাল লাগতো
তখন আমি আলসে ছিলাম কখনো কবিতা বা উপন্যাস পড়তাম না ;
একটা বিমুগ্ধকর প্রেমের কবিতার লাইনও শোনাতে পারতাম না তোমায়
আর এখন নিজেই রাত জেগে কবিতা লিখি, তুমি সত্যি বদলে দিয়েছো আমাকে ;
জানো, তোমার দেয়া গোলাপ গাছটিতে আজ একটি নীল গোলাপ ফুটেছে
প্রথম ফুলটা তোমায় দেয়ার কথা থাকলেও এখন তা আমার কল্পনারও বাইরে
তবে ফুলটা দেখে তোমার কথা খুব বেশি মনে পড়েছিল তাই চিঠিটা লিখে ফেললাম
তোমার দেয়া প্রতিটি উপহার আমার কবিতার ছন্দ মিলাতে খুব বেশি সহায়তা করে
ঠিক তোমারি মত , তোমারি অনুপস্থিতিতে ;
নিজেকে নিয়ে আর বলছি না , এবার তোমার কথা বলো ??
কিভাবে সময় কাটাও ??
আচ্ছা , তোমার বিড়াল ছানাটি নিশ্চয় এতদিনে কাছের সঙ্গীটা কে বিয়ে করে সংসার করছে ??
নাকি এটাও তোমার মত তার জনম জনম সঙ্গীটিকে ছেড়ে নতুন কোনো প্রেমিকের হাত ধরে পালিয়েছে
তোমাকে মে বি রাগিয়ে দিলাম… !!
তারপর নিজের কথাই বলোনা, এখনও কি রাত জাগো আগের মত??
এখনও কি ভোর রাতে ছাদে এসে শিশিরের স্পর্শ নিয়ে ঘুমতে যাও??
নাকি বদলে গেছো, বদলে নিয়েছো নিজেকে এই জগত সংসারের ভিড়ে ??
আজ অনেক বকে দিয়েছি তোমায়, তাইনা??
“ হারিয়ে ফেলা স্মৃতির টানে
আজো তোমায় নিয়ে লিখি গান আর কবিতা ;
চোখের পানি ফুরিয়ে গেলেও
মন আমার কেঁদে যায় রাত-দুপুর পুরোটা ”
ক্ষমা করে দিও …
ভাল থেকো ভাল রেখো সবসময়…
ইতি
বিবর্ণ
[রাসেল হোসেন,০৬/০৮/১৩]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


