পৃথীবির আর কোন দেশে ছাএরা নিজেদের সাথে মারামারি করে?
কোন দেশে ছাত্ররা নিজেদেরই থাকার হোস্টেল নিজেরাই পুড়িয়ে দেয়?
কোন দেশে ছাত্ররা নিজ ক্লাসের সহপাঠীদের বুকে ছুরি মারে, চাপাতি দিয়ে নির্দয় ভাবে কোপায়?
কোন দেশে লিমনরা পা হারায়?
কোন দেশে শিক্ষকরা পড়াতে যেয়ে ছাত্রদের থাপ্পড় খায়?
কোন দেশে খুনের আসামীরা জেলে না থেকে রাজারহালে হাসপাতালের কেবিনে ঘুমায়?
কোন দেশে ছাত্ররা পিস্তল নিয়ে বিশ্ববিদ্যালয়ে যায়, এবং রাব্বিদের গুলি করে মারে?
কোন দেশে মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকে এক জন ভি-আই-পি কে যেতে দেবার জন্য?
কোন দেশে ব্যাংকের টাকা রাতারাতি লোপাট হয়ে যায়?
কোন দেশ....... কোন দেশ....... কোন দেশ.......?
হা খোদা এ আমরা কোথায় বসবাস করছি। আমরা কি করছি এসব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



