একটা মশা মারার ব্যাট তার গায়েও লেখা “মেডইন চায়না”। ক্যারে গেদারা, তোরা কি একটা মশা মারার ব্যাটও বানাবার পারস না? কুনো আইডিয়াই কি তগো মাথা থিকা বাইর হয়না?
বংগদেশ একটা কৃষিপ্রধান দেশ। তোরাই ক, আইজ পন্ত তোরা কি মেশিন বানাইছস যা কৃষকদের কামে লাগছে? ওই দিন পেপারে দেকলাম এক এগ্রি-বার্সিটির টিচার ধানের চারা বপনের মেশিন কেমতে চালান লাগে তা পোলাপানগরে শিখাইতাছে। বলাই-বাহুল্য ওই সিম্পল একটা মেশিন কোরিয়ারা বানাইছে, আর তোরা সেইটা খালি চালান শিখলি। নিজেরা ওইরম মৌলিক একটা মেশিনের নকশা বানাবার পারলিনা কেনো তা আন্ধার রাইতে একলা একলা শুইয়া একটু ভাবিস বাছারা।
তোরা সবাই কি খালি পাশ কইরা চাকরির ধান্দাই করবি? নিজেরা কিছু বানায়া, আর্ন্তজাতিক পুরস্কার-টুরস্কার জিতা আমগরে একটু লাফালাফি করনের সুযোগ কইরা দিবিনা?
ছাকিব-মাশরাফিরা হাজার বার বিশ্বকাপ জিতলেও দেশের কোনো উন্নয়ন হবেনা, যদিনা দেশে ইনজিয়ার-বিগ্গানী বের না হয়। একাউন্টিং-ম্যানেজমেন্ট-ইতিহাস-ইংরেজি পড়ে হয়তো কেরানীগিরি করে নিজের দুটো ডাল-ভাত জোটানে যাবে, কিন্তু দেশের জন্য চাই আবিষ্কারক-উদ্ভাবক।
এমন কিছুই কি তোগোরে বানান শিখান হয়না যা ম্যাংগো-পিপলের কামে লাগে? বড় বড় প্রাইজ জিতনের কথা তো বাদই দিলাম। ওরা মশা মারার ব্যাট বানাইছে তোরা মিনিমাম একটা ছারপোকা মারনের ব্যাট বানাতো দেখি।
** কম্পু-সায়েস্নের পোলাপান এই লেখার আওতার বাহিরে থাকবে। কম্পু-সায়েন্সের সবাইরে আর আরেকটা পুলা কি জানি নাম, ওই যে ধান ক্ষেতে পোকা তাড়ানোর মেশিন বাইছে, ওগোরে অনেক অনেক ধন্যবাদ। লেখার ভুল বানান ইচ্ছাকৃত, সঠিক বানান লেখতে লেখতে আর ভাল্লাগেনা।**

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


