
পাশের চেয়ারে বসা কলিগের মুখে এ কথা শুনে ক্ষণিকের থমকে যাই, তারপর একটু দম নিয়ে আবার ডুবে যাই কাজে। কাজ কাজ কাজ! চুল পেকেছে না কি পেকেছে বাসায় গিয়ে দেখা যাবে……..
বাসায় গিয়ে আর দেখা হয়না কিছুই। নিজেকে নিয়ে বসার সময় নেই। নিজের মুখোমুখি হওয়া ভীষণ কষ্টসাধ্য,বাস্তব, ক্ষেত্র বিশেষে অসম্ভব, তবে আত্নশুদ্ধির একমাত্র পথ।
“আপনার চুল পাকি গেছে” এটা কি আমার জন্য একটা মেসেজ, যার অর্থ হলো-এবার একটু নিজের মুখোমুখি হও।
কোনো এক আমেরিকান মহিলা উপন্যাসিক বলেছিলেন “বাস্তবতা হচ্ছে তাই; যা মানুষ এড়িয়ে চলতে চায়” । ভদ্র মহিলার নামটা মনে পড়ছেনা, আত্নশুদ্ধির উপায় খোজা বাদ দিয়ে আমি উনার নাম খুজতে লেগে যাই……..
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




