বেক্সিমেকা গ্রুপের অন্যতম প্রধান সালমান এফ রহমান গণমাধ্যম ব্যবসা করেত গিয়ে একবার চরম ব্যর্থ হয়েছিলেন। বেশ বড় অংকের পুঁজি বিনিয়োগ করেও লাভের ঝোল পাননি কিছু; ঢাকতে পারেননি ঋণখেলাপের লজ্জাও। মাঝখানে দুর্দশাও গেছে তাদের। কিন্তু 'বন্ধু সরকার' ক্ষমতায় আসবার পর সালমান সম্ভবত আলাদীনের চেরাগ হাতে পেয়েছেন। তিনি যে আর ঋণখেলাপি নন-সে খবর আমাদের দিয়েছে তার 'শত্রু পত্রিকা' প্রথম আলো-ডেইলি স্টার। খবরের পাতাগুলোতে এরপর আসতে থাকলো তার ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তারেরর সংবাদ। সম্প্রতি আবার গণমাধ্যমের ব্যবসায় হাত দিয়েছেন তিনি। শহরে তার মাজাভাঙ্গা ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর বিজ্ঞাপনের দৃষ্টিপীড়াদায়ক প্রদর্শনী চলছে। দৈনিকটির নবায়ন অনুষ্ঠানও হয়েছে বেশ ঠাট-ঠমকের সঙ্গেই। চেহারা বদলেছে, মাঝে মাঝে মধ্যে দু'চারটি শিরোনামচমক দেখা যাচ্ছে; কিন্তু আধেয় তথৈবচ। তাদের পৃষ্ঠপোষকতায় চলে বাংলা ট্যাবলয়েড মানবজমিন। একটি বাংলা বিনোদন সাময়িকীর মালিকানাও আছে গ্রুপটির। ব্যাপক আয়োজন নিয়ে তাদের টেলিভিশন স্টেশন যাত্রার আগেই আলোচনার জন্ম দিয়েছে অনেক। সবচেয়ে লাভজনক টিভি স্টেশনের অর্ধেক মালিকানাও তারা কিনেছে বলে খবর রটেছে। দুই টাকার দৈনিক বলে পরিচিত আমাদের সময়ের শেয়ারও নাকি কিনেছেন সালমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেয়ারও নাকি কিনেছেন তিনি। এদিকে বড় বড় প্রতিষ্ঠান বেক্সিমেকা কিনছে এবং কিনবে এরকম গুঞ্জন বেশ ভালোই চাউর হয়েছে। দেশের গণমাধ্যমের কর্তৃত্ব নিতে এবার বেশ মরিয়া তিনি। অনেকেই বলছেন, সালমান রুপার্ট মারডক হতে চান। প্রতিদ্বন্দ্বী সংবাদ ব্যবসায়ী ট্রান্সকম মালিক লতিফুর রহমান বা বসুন্ধরার শাহআলম তাহলে কি আঙ্গুল চুষবেন বসে বসে!!!!!!!!!
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।