হঠাৎ গুঞ্জন। সেনানিবাসের বাড়ি নাকি ছেড়ে দিয়েছেন খালেদা জিয়া। ১২ নভেম্বরেরর ভেতর বাড়ি ছেড়ে দিতে উচ্চ আদালতের নির্দেশ ছিল। ঘটনাস্থল থেকে সাংবাদিকেরা বলছেন বাড়ি খালেদাতেই আছে। স্বামীর স্মৃতি আঁকড়ে বুকের গহীনে রেখে দিয়েছেন তিনি তিন একরের ভূমি। বিএনপির স্থায়ী কমিটির নেতা মওদুদ আহমেদকে এই বাড়ি নাটকের নেপথ্য নায়ক বলছেন শীর্ষস্থানীয় অনেক বিএনপি নেতাই। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্ষদ স্থায়ী কমিটির আরেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রকাশ্যেই এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। সেনা উপ-প্রধানের সরকারি বাড়িটির ইজারা বাতিলে সেনাবার্ডের দেওয়া নোটিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার পক্ষে মত দিয়ে দলটির প্রধান খালেদা জিয়াকে প্রভাবিত করেছেন সাবেক একনায়ক এরশাদের ডেপুটি মওদুদ--এমন মত বিএনপির বড় একটা অংশের। এদের কেউ কেউ এমনও বলেছেন যে, পুরোনো ব্যক্তিগত শত্রুতার শোধ তুলতে মওদুদ মামলায় নিশ্চিত পরাজয় জেনেও আদালতে যেতে প্রায় জবরদস্তি করেছেন খালেদাকে। মওদুদ নাকি চেয়েছিলেন ঘর হারিয়ে সাবেক প্রধানমন্ত্রী রাস্তায় ঘুরুক। মওদুদের এমন ইচ্ছা থাকলে; সত্যই খালেদা ঘর হারিয়ে ফেললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত হবে নিজের ঘরে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আশ্রয় দেওয়া। মওদুদের ইচ্ছেয় যদি হাসনা বাদ সাধতে পারেন তবে এ দেশের রাজনীতিতে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।