somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের চারপাশ ও কিছু কথা..............

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন পর বন্ধুর বাসা গেলাম। বন্ধু সরকারী চাকুরী করে। তার আম্মার সাথে কথা হল। বন্ধুর মা আমাকে জানালেন যে সে নাকি কোন কিছু কিনলে কথায় কথায় মানুষকে ভয় দেখিয়ে টাকা কম দেয়, যেখানে সেখানে কমিশন নেয় ইত্যাদি ইত্যাদি।

বন্ধুর মা আফসোস করে আমাকে বললেন-“আমি চেয়েছিলাম ছেলে আমার সৎ মানুষ হবে। সৎ পথে উপার্জন করে চলবে। কিন্তু এখন দেখি সে হারাম ইনকাম করে।তাকে মানা করেও কোন লাভ হয় না।”

বন্ধুকে বললাম – “কিরে তুই নাকি ঘুষ খেয়ে শুধু ফুলে যাচ্ছিস?”

বন্ধু জবাবে বলল-“আমার মা-বাপ গাড়ি বাড়ির স্বপ্ন দেখেন।লোকের ছেলের সাথে তুলনা করেন। আমি কি করতে পারলাম আর কি পারলাম না এটা নিয়ে সারাদিন ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আমি তো একটা মানুষরে ভাই। সব কিছু শোনার জন্য ধৈর্য্যের একটা সীমা থাকে। এই বেতনে গাড়ির বাড়ি কেমনে হবে? এখন যদি আমি কিছু করতে না পারি, দোষটা আমার ঘাড়ে আসবে। যদি কিছু করতে পারি, তাহলে কি করে কি করলাম, মানুষ এটা দেখবে না, দেখবে আমার সাফল্য। বন্ধু সততার কোন দাম নেই।সব সময় নিজের স্বার্থটাই দেখতে হয়।”

বন্ধুর কথার সাথে একমত না হয়ে পারলাম না।

আমার আরেক বন্ধুর বাবা ছিলেন অনেক বড় মাপের সরকারী কর্মকর্তা। তিনি চাইলে অনেক টাকার মালিক হতে পারতেন।গাড়ি বাড়ির অভাব হত না। শুধু মাত্র সততার কারণে তিনি কিছু করতে পারেন নি। অনেক কষ্টে বাড়ির ছাদ ঢালাই দিয়েছেন। এখনও প্লাষ্টার করতে পারেননি।
উনার অফিসের কেরণীর আজ অনেক টাকা। সমাজে প্রভাব খাটিয়ে কথা বলেন। টাকা আছে প্রভাব আছে। তাকেই ভয় করে চলতে হয়।

সবার সাথে আড্ডা দেওয়ার জন্য বন্ধুকে নিয়ে বাজারে দিকে গেলাম। কথার প্রসঙ্গে আমাদের কর্মজীবনের প্রসঙ্গটা চলে আসে। কে কোথায় আছি, কি করছি এই সব বিষয় আলোচনা শুরু হল। আমার বন্ধু পাশ করে ১৫ হাজার টাকার বেতন পাচ্ছে, তাই বন্ধুরা তার প্রশংসা করে শেষ করতে পারছেনা। আমাদের যারা কিছুই করি না, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছেনা। তাকে নিয়ে বাইকে কেউ কেউ ঘুরতে যায়। আমরা চেয়ে চেয়ে দেখি।
এখানেও দেখা যায়, যার টাকা তার দুনিয়া, বন্ধুত্বের ভালবাসার কোন দাম নাই।

আমাদের এলাকার এক মানুষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার পদে পাশ করলেন। নির্বাচনের আগে তার যে সম্পত্তি ছিল, তাতে নাকি তার ২ বেলা ভাত জুটতো না। পাশ করার ৩ মাস পর সে ৯০ হাজার টাকার একটা বাইক কিনলেন। বড় ভাই তাকে জিজ্ঞাসা করলেন –“আপনার তো ৩০ হাজার টাকার উপরে সম্পত্তি ছিল না, কিভাবে তিন মাসে ৯০ হাজার টাকার একটা বাইক কিনলেন?”
তিনি পাল্টা আমার ভাইকে হুমকি দিলেন। গ্রামের মানুষ সবাই চুপ। কেউ প্রতিবাদ করে নি। উল্টো আমার ভাইকে দোষারোপ করেছে।

দেশের জনগন খালেদা হাসিনার দুর্নীতি দেখে। গ্রামের মেম্বারের দুর্নীতি দেখে না। এই ছোট ছোট দুর্নীতি গুলো আমাদের কি জাতীয় উন্নয়নের বাঁধা না???????????


বাংলাদেশের কোন এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে রাজস্ব বোর্ড থেকে কর প্রদানের নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল।পরের দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে রাজস্ব বোর্ড অফিসে এসে কর্মকর্তাদের হুমকি দিয়ে গেছে।
এটাই আমার বাংলাদেশ। আমার শিক্ষক আমাকে শিখায় কিভাবে কর ফাঁকি দিতে হয়, কিভাবে হুমকি দিতে হয়। মাষ্টারসাব ক্লাশে তো ঠিকই মন্ত্রী-এমপির দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ঝড় তুলবেন। আপনার এই অপকর্মের বিরুদ্ধে কে ঝড় তুলবে?
আজকাল বেসরকারী স্কুল-কলেজে ৫-৭ লাখ টাকার ঘুষ ছাড়া হেডামাষ্টার সাহেব কাউকে নিয়োগ দেন না। তো সেই হেড মাষ্টার সাবের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা মানায় না।
দেশের উন্নয়ন সবাই চাই। কিন্তু উন্নয়নের জন্য মানুষের সহযোগিতার ২টি হাত পাওয়া যায় না।

আমার কখনও মন্ত্রী-এমপির দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে ইচ্ছা করে না। কারণ কম-বেশি সকল দেশের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করেন। কিন্তু আমাদের মত সেসব দেশে দুর্নীতি পরায়ণ জনগন খুব কম আছে।
আমাদের দেশের দুর্নীতির মূল উৎস আমরা জনগন। আমি –আপনি জানি আমাদের এলাকার নেতা একজন বড় মাপের দুর্নীতিবাজ, কিন্তু ভোটের সময়, তাকেই ভোট দিয়ে পাশ করাবেন।
আবার সরকারী চাকুরী পেলে ঘুষ ছাড়া কোন কাজ করবেন না। বেতন বাড়লে আবার দ্রব্যের দামও বাড়াবেন।
আমরা তো সব সময়ই ২টা টাকা কোথায় লাভ হবে সেই সুযোগটা খুঁজি, ২টাকা লাভ করতে গিয়ে মানুষের কি ক্ষতি করি সেটা খেয়াল করি না।
ভাই সংসদে, সভা-সমাবেশে আন্দালিবের মত ভাষণ দেওয়া খুব ইজি, কিন্তু আমার বন্ধুর বাবার মত সৎ থাকা খুব কষ্টের।
জীবনে ব্যাংক ব্যালেন্স করতে না পারার জন্য মানুষের অবজ্ঞা সহ্য করার ক্ষমতা সবার হয় না।
আমি মন্ত্রী এমপি হলে, আমিও স্বপ্ন দেখব সুইস ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট থাকবে।
ছাত্রজীবনে আমরা অনেকেই সৎ মানুষ থাকার স্বপ্ন দেখি। কিন্তু কর্ম জীবনে সেটা স্বপ্নই থেকে যায়। কর্মজীবনের অন্যের উন্নতি আমাদের মনে এক ধরনের হিংসার আগুণ জালিয়ে দেয়। বিশেষ করে আমার নিচের স্তরের কর্মচারী আমার চেয়ে বেশি উন্নতি করলে, নিজের প্রতি এক ধরনের ধিক্কার চলে আসে যে, আমি কেন পারি না?
আমরা সবাই চাই আমার অনেক টাকা হবে,গাড়ি হবে বাড়ি হবে ব্যাঙ্ক-ব্যালেন্স থাকবে। কর্মজীবনের আমরা কেউ ভাবিনা একটু সৎভাবে বেঁচে থাকবো। বাস্তবতাও ভাবতে সাহায্য করে না। কারণ কর্মজীবনের সাফল্যের প্রমাণ একমাত্র কত টাকা পয়সা আয় করেছি।
পরিশেষে এইটুকু বলতে চাই,
অন্যের সমালোচনা করার আগে আমাদের নিজের সমালোচনা করতে হবে, নিজের বিবেককে প্রশ্ন করতে হবে, আমি-আপনি কতটা ভাল।
আমি-আপনি ভাল হবার চেষ্টা করি, অন্যকেও সাহায্য করি।
মানুষকে আর মানুষের সাফল্যকে টাকা পয়সা দিয়ে পরিমাপ না করে, তার সততা আর কর্মদক্ষতা দিয়ে পরিমাপ করি। তাহলে হয় তো একটু হলেও পরিবর্তন আসতে পারে।


(বি:দ্র: কোন ভুল হয়ে থাকলে- ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।)
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×