somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্রাট শাহজাহানের তাজমহল.....

১২ ই মে, ২০১৪ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল অনেক প্রেমিক নিজেকে সম্রাট শাহজাহান ভাবে আর প্রেমিকা নিজেকে ভাবে মমতাজ। বানাতে চায় প্রেমের তাজমহল।
তাজমহল নাকি প্রেমের প্রতিক।

এই তাজমহলের কারণে অনেক মানুষ সম্রাট শাহজাহানকে শ্রদ্ধার চোখে দেখে, কেউ কেউ আবার আদর্শ প্রেমিক ভাবে।

কিন্তু কেউ কি কখনও তাজমহল বানানোর পেছনের মানুষগুলোর কথা ভাবে? তাজমহলের জন্য ঘাম ঝড়ানো, রক্ত ঝড়ানো মানুষগুলোর কথা জানে? তাদের নামই বা কয়জন জানে?
আমরা কি সবাই জানি নদীর তীরে হাজার বছর টিকে থাকা এই আশ্চর্য্য তাজহমহলের নকশা কে বানিয়েছিলেন?
কাদের মেধা দিয়ে নির্মিত হয়েছিলো এই আশ্চর্য্য? কারা বানিয়েছিলেন এই বিখ্যাত তাজমহল?
কয়জনই বা জানি ওস্তাদ আহমেদ লাহুরি নাম, আবদুল করিম মামুর খান, মাকরামাত খান যারা সে সময়ের সবচেয়ে নিখুঁত, পারদর্শী ও উচ্চ পর্যায়ের প্রকৌশলী এবং নকশাকার ছিলেন। কয়জনই বা আবদুল হকের নাম জানি, যাঁরা তাজমহলকে বিখ্যাত করেছেন।

ইতিহাসের সেই সব দিনে গেলে জানা যাবে- এই তাজমহল বানাতে মানুষের কষ্টার্জিত অর্থই ব্যবহার করা হয়েছে, লাখ লাখ মানুষের রক্ত, ঘাম ব্যবহার হয়েছে।
এই তাজমহলের কারণে অনাহারে কাটাতে হয়েছে লাখ লাখ মানুষকে। কত মানুষকে হত্যা করা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, সেই সব কৃতি মানুষদের। তাদের অপরাধ ছিলো, তারা তাজমহলকে আশ্চর্য্যতে পরিণত করেছে, সৃষ্টি করেছে আশ্চর্য্য , বিখ্যাত করেছে তাজমহলকে, বিখ্যাত করেছে সম্রাট শাহজাহানকে।
যারা যাদের সমস্ত জ্ঞান ঢেলে দিয়ে তাজমহলকে আশ্চর্য্য রুপ দিয়েছিলেন, ইতিহাস কি পারতোনা, শাহজাহানের সাথে তাদের নামও সমভাবে উচ্চারিত করতে?

আমি কখনই তাজমহলকে প্রেমের প্রতিক হিসেবে দেখিনা। এটা কখনও শাহজাহানের প্রেমের প্রতিক হতে পারেনা। এটা শাহজাহানের নিষ্ঠুরতার প্রতিক, বর্বরতার প্রতিক, বিলাসিতার প্রতিক।

যারা তাজমহল দেখতে যান, তারা কি শুধু শাহজাহান-মমতাজের প্রেমই দেখতে পান, প্রেমের নিদর্শন দেখেন?
কখনই কি লাখ মানুষের কান্নার আওয়াজ শুনতে পান না? দেখতে কি পান না লাখ মানুষের অনাহারের কষ্ট?

আমরা ইতিহাস রচনা করেছি শাসক শ্রেণীর পক্ষ নিয়ে, ইতিহাসে শুধু শাসক শ্রেণীর আশ্রয় হয়েছে। অসহায় মানুষের আশ্রয় ঘটেনি। আমরা কখনও অসহায় মানুষদের প্রাধান্য দিতে চাই না।
বার বার কি কারণে অসহায় মানুষদের কথা হারিয়ে যায়?
আমরা বিশ্বাসঘাতকতা করেছি সেই সব অসহায় মানুষের প্রতি, আর করেও যাবো।
তাই হয়তো অভিশাপস্বরুপ বার বার শোষণের শিকার হচ্ছি।

আমার কাছে তাজমহল নির্মাণ আশ্চর্য্য নয়, তাজমহলে লাখ মানুষের আর্তনাদ শুনতে না পাওয়াটাই আশ্চর্য্য।
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×