somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যান্ডস্কেপ ফটোগ্রফীর কিছু টিপস

০২ রা মে, ২০১৫ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ল্যান্ডস্কেপ বলতে কোন ভুখন্ডের দৃশ্যমাণ যাবতীয় বৈশিষ্ট বা উপাদানকে বুঝায়। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফী মুলত প্রকৃতিকে নিয়ে । তবে ল্যান্ডেস্কেপের মানব সৃষ্ট পরিবর্তন সমুহও এর মধ্যে এসে যায় । ল্যান্ডস্কেপ ফটোগ্রফী কি ? সংজ্ঞা - প্রকারভেদ এসব আলোচনায় আজ আগাবো না । ভাল ল্যান্ডস্কেপ ফটোগ্রাফীর জন্য দরকারী কিছু টিপস আজকের আলোচ্য বিষয় । সহজ কথায় প্রকৃতির ছবি উঠানোর সময় কি কি বিষয় খেয়াল রাখবেন, কিভাবে প্রকৃতির ছবি উঠালে আপনার ছবি সুন্দর হবে সেটা নিয়েই চলবে আজকের আলোচনা ।

১। ডেপথ অব ফিল্ড বৃদ্ধি :


একটা ছবিতে যতটা দূরত্বের ব্যাপ্তি বা বিস্তার নিয়ে অবজেক্টগুলো স্পষ্ট দেখা যায় তাকে " ডেপ্থ অব ফিল্ড" বলা হয়। যেমন পাহাড়ের ধারে একটা ফুলগাছের ছবি উঠালেন । ছবিতে ফুলগাছটাকে ফোকাস করলেন পিছনের পাহাড়টা ঘোলা হয়ে গেলো! এটা হয়েছে ডেপ্থ অব ফিল্ড কম হওয়ার কারণে । আবার দূরেরে পাহাড়কে ফোকাস করে ছবি উঠালেন কাছের ফুল গাছটা ঘোলা হয়ে গেলো । এখানেও একই সমস্যা। ছবিতে একই সাথে কাচের ফুলগাছ আর দূরের পাহাড়কে স্পষ্টভাবে আনতে হলে ডেপ্থ অব ফিল্ড বাড়াতে হবে । প্রকৃতির ছবি উঠানোর একটা মৌলিক টিপস " ডেপ্থ অব ফিল্ড বাড়িয়ে নিন ", ছবিতে বিস্তৃত এলাকা জুড়ে স্পষ্ট ভিউ আসবে, ছবিতে প্রকৃতির ব্যাপ্তি প্রকাশ পাবে ।

২। ট্রাইপড ব্যবহার :



ক্যামেরা স্হির রাখা খুবই দরকারী একটা বিষয় , বিশেষ করে ল্যান্ড স্কেপ ফটো তোলার জন্য । আপনার ছবির ডেপথ আর ডিটেইল বৃদ্ধি করতে আপনাকে অনেক সময়ই দীর্ঘ সময় নিয়ে স্লো-শাটার স্পীডে ছবি উঠাতে হবে । আর তখন ছবি ঠিক রাখতে হলে ক্যামেরা একদম স্হির থাকা খুবই দরকার , যার জন্য চাই ট্রাইপড । অনেক সময় ক্যামেরাকে আরো স্হির রাখার জন্য রিমোট ভাবে শাটার রিলিজ করার টেকনিকও প্রয়োগ করা হয়।

৩। ফোকাল পয়েন্ট খুজে বের করুণ :


ছবিতে দৃষ্টি নিবদ্ধ হয় এমন কিছু থাকা চাই । এছাড়া আপনি খুব সুন্দর একটা জায়গার ছবি উঠালেও দর্শকের চোখ ছবিতে ঘুরে বেড়াবে, একটা খুজে ফিরবে, "চোখ আটকাবে" না । তাই ফোকাল পয়েন্ট তৈরী করতে হবে , যেটা হতে পারে কোন নজর কাড়া গাছ, আকর্ষণীয় প্রস্থর খন্ড, কোন মানব সৃষ্ট স্হাপনা বা অন্য কিছু । আর সেটাকেও "রুল অব থার্ড " প্রয়োগ করে ফ্রেমে আনার চেষ্টা করা যায়।

৪। ফোর গ্রাউন্ড বা কাছের দৃশ্যমান বস্তুগুলোকেও গুরুত্ব দিন :


অবারিত প্রকৃতির অনবদ্য দৃশ্যের ছবি উঠাচ্ছেন, আপনার দৃষ্টি নিবদ্ধ বিস্তৃত দূর দিগন্তে । ক্যামেরার ফ্রেমে কিন্তু কাছের বস্তুগুলোও আসবে । সেদিকে লক্ষ রাখুন । কাছের অবজেক্টে বা ফোরগ্রাউন্ড আপনার ছবিকে একেবারেই বদলে দিতে পারে!

৫। আকাশকে হিসেবে রাখুন :


আপনি আকাশের ছবি উঠাচ্ছেন না । আপনার টার্গেট পাহাড় নদী সাগর জংগল । ভাল কথা । কিন্তু যতক্ষন পর্যন্ত আপনার এই ল্যান্ড স্কেপ ফটোটাতে কোন ভাল "ফোর গ্রাউন্ড" অথবা চমৎকার একটা আকাশ যোগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ছবিটা বোরিং মনে হবে !

বিশ্বাস হচ্ছে না, ট্রাই করে দেখেন !

নীচে গুগুল আর উইকি থেকে কিছু সংজ্ঞা :


effective focus range, is the distance between the nearest and farthest objects in a scene that appear acceptably sharp in an image.

all the visible features of an area of land, often considered in terms of their aesthetic appeal.

Landscape photography shows spaces within the world, sometimes vast and unending, but other times microscopic. Landscape photographs typically capture the presence of nature but can also focus on man-made features or disturbances of landscapes ।

( আর টিপস আছে ! সমনের পর্বের অপেক্ষায় থাকুন....)
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৫ সকাল ১১:০৪
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×