somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের উচু সতটি পাহাড়ের উচ্চতা, অবস্হান আর যাবার পথ :

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১। মদক তং বা সাকাহা ফং :



উচ্চতা: প্রথম বাংলাদেশী অভিযাত্রী দল ( ইয়াহিয়া খানের নেতৃত্বে ) এর উচ্চতা পান ১০৫৫ মিটার বা ৩৪৬০ ফুট । নেচার এডভেঙ্চার ক্লাব পেয়েছিল ৩৪৮০ ফুট । ভ্রমণ বাংলাদেশ - এডভেঞ্চারবিডি জরিপে আসে ১০৫০ মিটার বা ৩৪৪৫ ফুট। ইউ এস ম্যাপে আছে ৩৪৫১ফুট । গুগুল ম্যাপ দেখায় ১০৪০ মিটার( ৩৪১১ ফুট)এর বেশী । গুগুল আর্থ এ ৩৪১৪ ফুট ।

অবস্হান: 21°47′11″N 92°36′36″E ( উইকি )

কিভাবে যাবেন : তিন দিক থেকে যাওয়া যায় : থানচি, রুমা বাজার ও রেমাক্রি বাজার দিয়ে ।

রুমা থেকে রুট :

১। বগা লেক - কেওক্রাডং - থাইক্যাং পাড়া - ( নতুন বোম পাড়া হয়ে ) দুলাচরণ পাড়া - হান্জরাই পাড়া - নিফিউ পাড়া - সামিট ।

প্রথম দিকের দলগুলো অবশ্য দুলাচরণ পাড়া থেকে শালুকিয়া পাড়া উঠে যেতো, এর পর নেফি্উ হয়ে সামিট। এখন আর শলুকিয়া খুব একটা যাওয়া হয় না ।

২। বগা লেক - কেও - থাইক্যাং পাড়া না ঢুকে কবরস্হান থেকে ডানে মোড় নিয়ে তাম্ল পাড়ার নীচ দিয়ে রেমাক্রি খাল - নতুন বোম পাড়া -খাল ধরে দুলাচরণ পাড়া - এরপর নেফি্উ পাড়া - সামিট ।

৩। বর্ষাকালে খাল ধরে যাওয়া কঠিন বলে অনেক সময় থাইক্যাং পাড়া- তাম্ল পাড়া - হয়ে হান্জরাই পাড়া - নেফিউ - সামিট। ( তবে তাম্ল বা নতুন তাম্ল দিয়ে পথ অনেকটা ঘুর পথ, উঠা নামাও বেশী )

৪। বগা লেক - কেও - বাকলাই - সিম্পাম্পি - ( তাজিংডং সামিট বাড়তি) তারপর রেমাক্রি খাল নেমে হান্জরাই - নেফিউ - সামিট।
( ঘুরপথ, পানির সমস্যা আছে, তবে তাজিং ডং বোনাস )

থানচি থেকে রুট :

১। থানচি - বোর্ডিং পাড়া - শেরকর পাড়া - তাজিংডং - সিম্পাম্পি পাড়া -হান্জরাই পাড়া - নেফিউ পাড়া - সামিট।

শেরকর পাড়া থেকে তাজিং ডং না গিয়ে দো তং পাড়া হয়ে সাজাই পাড়া দিয়েও যাওয়া যাবে, তবে শেরকর থেকে দোতং পাড়া ট্রেইল নেই জংগল আর ঝোপ-ঝার কেটে যেতে হবে ।

( উঠা নামা বেশী, পানি ছায়া কম )

২। থানচি - বোর্ডিং পাড়া - জিরি পথে কাইতং পাড়া -জিরি ধরে আগানো - সিম্পাম্পি পাড়া উঠা -হান্জরাই পাড়া - নেফিউ পাড়া - সামিট।

রেমাক্রি থেকে রুট :

১। নাফা খুম - দুলা পাড়া - সাজাই পাড়া - নেফিউ পাড়া সামিট ।
২। নাফা খুম - জিন্না পাড়া - অমিয়াখুম - সাতভাই খুম হয়ে হান্জরাই পাড়া - সামিট
৩ । নাফা খুম - জিন্না পাড়া - অমিয়াখুম - হয়ে সাজাই পাড়া - সামিট

রুট ২ ও ৩ এ জিন্নাহ পাড়া বাদ দিয়ে থুইসা পাড়া অতিরাম পাড়া হয়েও যাওয়া যাবে । বর্তমানে এদিক দিয়েই বেশী জনপ্রিয় ।

২। জ-ত্লং বা মদক মুয়াল :



উচ্চতা: প্রথম অভিযাত্রী সুব্রত দাস নিতিশ আর বিজয় সংকর এর উচ্চতা মাপেন নি । দ্বিতীয় দল ( মুগ্ধ - সুজন ) পেয়েছিল ৩৩৫১ ফুট । ভ্রমণ বাংলাদেশ-এডভেঞ্চারবিডি জরিপে পাওয়া যায় ৩৩১৮ ফুট । ডি-ওয়ে জরিপে পাওয়া যায় ৩৩৩৩ ফুট ।

অবস্হান : 21°40’23.78″N & 92°36’16.01″E ( উইকি)

যাবার পথ : বান্দরবান থেকে বাসে বা জীপে থানচি , থানচি থেকে নৌকায় রেমাক্রি বাজার , সেখান থেকে ৩ ঘন্টার পায়ে হাটা পথ দলিয়ান পাড়া । দলিয়ান পাড়া থেকে এক দিনেই পাহাড়ে উঠে ফিরে আসা যায় ।

৩। দুমলং :



উচ্চতা : প্রথম অভিযাত্রী দল নেচার এডভেঞ্চার ক্লাব উচ্চতা পরিমাপ করে ৩৩১২ ফুট, বিডি এক্সপ্লোরার পায় ৩৩১৮ ফুট , ভ্রমণ বাংলাদেশ-এডভেঞ্চারবিডি জরিপে পাওয়া যায় ৩৩১৫ ফুট ।

অবস্হান : 22°02′02.1″N 92°35′36.3″E

কিভাবে যাবেন : বান্দরবান থেকে রুমা বাজার বগা লেক হয়ে পুকুর পাড়া / প্রাংজং পাড়া । সেখান থেকে একদিনেই দুমলং উঠে ফিরে আসা যায় ।

৪। যোগী হাফং বা কন্দুক :


উচ্চতা : প্রথম অভিযাত্রী দল ( মুগ্ধ - সুজন ) পেয়েছিল ৩২৫২ ফুট । ভ্রমণ বাংলাদেশ-এডভেঞ্চারবিডি জরিপে পাওয়া যায় ৩২২২ ফুট ।

অবস্হান : 21°42’13.0″N 92°36’5.38″E ( বাংলাট্রেক )

কিভাবে যাবেন : বান্দরবান থেকে বাসে বা জীপে থানচি , থানচি থেকে নৌকায় রেমাক্রি বাজার , সেখান থেকে ৩ ঘন্টার পায়ে হাটা পথ দলিয়ান পাড়া । দলিয়ান পাড়া থেকে এক দিনেই পাহাড়ে উঠে ফিরে আসা যায় ।

৫। কেওক্রাডং :



উচ্চতা : আর্মি কতৃক স্হাপিত ফলকে আছে ৩২৭২ ফুট । ভ্রমণ বাংলাদেশ-এডভেঞ্চারবিডি জরিপে পাওয়া যায় ৩৩২৮ ফুট । অন্যান্য ট্রেকিং দল ৩২০০-৩২৬০ ফুট।

অবস্হান : 21°57′00″N 92°30′53″E.

কিভাবে যাবেন : পথ অত্যন্ত গোপনীয় , পোষ্টে উল্লেখ করা যাবেনা !( বিশেষ দরকার হলে মন্তবে জিগাইয়েন )

৬ । মাইথাইজমা :



উচ্চতা : প্রথম অভিযাত্রী বিডি এক্সপ্লোরার ৩১৭৪ ফুট । ভ্রমণ বাংলাদেশ-এডভেঞ্চারবিডি জরিপে পাওয়া যায় ৩১৭৯ ফুট ।

অবস্হান : 22°0’43.97″N 92°35’51.14″E

কিভাবে যাবেন : বান্দরবান থেকে রুমা বাজার বগা লেক হয়ে পুকুর পাড়া / প্রাংজং পাড়া । সেখান থেকে একদিনেই পাহাড়ে উঠে ফিরে আসা যায় ।

৭ । থিনদলতে :



উচ্চতা :
নেচার এডভেঞ্চার আর নর্থ আলপাইন এখানে অভিযান চালিয়েছিল সবার আগে, সে অভিযানের বিস্তারিত ফলাফল জানা যায় নি । এর পর বিডি এক্সপ্লোরার এটাকে ৩১৪৯ ফুট পায় , মণ বাংলাদেশ-এডভেঞ্চারবিডি জরিপে পাওয়া যায় ৩১৩৯ ফুট ।

অবস্হান : N 21°54.611', E 092°35.380′

কিভাবে যাবেন : রুমা বাজার - বগালেক - কেওক্রাডং হয়ে থিনদলতে পাড়া । সেখান থেকে ঘন্টাখানেকের পথ !

ভাল থাকুন , ঘুরে আসুন সাতটি পাহাড় , মজা পাবেন !!!!!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:০০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×