প্রিয় নোটিশ বোর্ড,
আপনি যে প্লাটফর্মটির মুখপাত্র, সেটি কেবলমাত্র দেশের নয় বরং সমগ্র বিশ্বের সবচেয়ে বড় বাংলা প্লাটফর্ম । লাখো বাংগালীর নিজ ভাষায় কথোপোকথনের স্হান এটি। কিন্তু আমার একান্ত দূর্ভাগ্য যে ৪২ বছর আগে জন্ম নেওয়ার পর এত কাল যে ভাষায় লিখতে ও পড়তে অভ্যস্ত হয়েছি, তাতে আপনার লেখা/ ভাষা বা বক্তব্য সাবলীল ভাবে পড়তে পারি না । এটা আপনার কোন ত্রুটি না - আমারই একান্ত দুর্বলতা ।
যেমন : ১। " সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিন উপলক্ষে ব্লগ ব্যবহারের সুবিধার্থে একটি সুবিধাজনক ও বৈচিত্র্যপূর্ণ নতুন ভার্সন আপনাদের সামনে পরীক্ষামূলক-ভাবে আমরা উপস্থাপন করেছিলাম" - এটা কর্পোরেট মান সম্পন্ন ভাষা - উন্নত ও উচ্চ পরিমন্ডলে আদরণীয় হতে পারে । আমার মত সোজা বাংগালী সোজা বাংলায় বলতে গেলে এটাকে বলতাম
" সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিনে ব্লগ ব্যবহার সহজ করতে নতুন একটি বৈচিত্র্যপূর্ণ ও সুবিধাজনক ভার্সন আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম পরীক্ষামূলক-ভাবেই"
এরপর ২। " ব্যবহারকারী হিসেবে সুবিধা যাচাই এবং অভ্যস্ততার জন্য দুইটি ভার্সনই আপনাদের সামনে আলাদা ভাবে রাখা হয়েছিল। " এটা আগের বাক্যের মত কঠিন না হলেও কেমন যেন খটমটে তো লাগছেই । বাংলায় কথা বলার সময় কি আমরা এভাবেই বলি ? কথা বলার সময় আমি কোন শ্রতাকে তো বলতাম " ব্যবহারকারীর অভ্যস্ত হওয়া আর সুযোগ- সুবিধা দেখার জন্য দুইটি ভার্সনই আপনাদের সামনে আলাদা ভাবে রেখেছিলাম"
আগের বাক্যটা ছিল কর্তৃ বাচ্যে (এক্টিভ ভয়েসে ) তাই এটা কর্ম বাচ্য ( প্যাসিভ ভয়েস) ভাল দেখায় না । নোটিশ বোর্ডের ঘোষণা টা পুরাটাই এক্টিভ বা পুরাটাই প্যাসিভ করে দিতেন - সাবলীল ভাবে পড়া যেতো ।
তৃতীয় বাক্যে
" সবাইকে অনুরোধ করা হয়েছিল, নতুন ভার্সনের সমস্যা বা ত্রুটি বা যে কোন 'প্রতিক্রিয়া' আমাদেরকে জানানোর জন্য।" এি প্রতিক্রিয়া শব্দটা 'ফিডব্যাক' এর পরিবর্তে এনেছিলেন সম্ভবত । কিন্তু প্রচলিত বাংলাভাষাবাসীরা কিন্তু ফিডব্যাক - এ অনেকটাই অভ্যস্ত । আমরা যেভাবে যে ভাষায় এরকম বক্তব্য শুনে অভ্যস্ত তা হল " সবাইকে অনুরোধ করেছিলাম , নতুন ভার্সনের সমস্যা বা ত্রুটি সহ যে কোন ফিডব্যাক আমাদের জানাতে।"
এর পরের বক্যটা তো ধরতেই পারছি না " বিভিন্ন সময়ে আপনাদের পাঠানো প্রতিক্রিয়া, মতামত এবং আমাদের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে নতুন ভার্সনটিকে পূর্নাঙ্গরুপে প্রকাশ করার ব্যাপারে আমরা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। " এত বড় বাক্য, তার ওপর কঠিন শব্দ ও বাক্যাংশের জটিল গাথুনী, আমার মত 'সহজতায় অভ্যস্ত' দের মাথা নষ্ট । দুটা বাক্যে কি বলা যেতো না? "বিভিন্ন সময়ে আপনাদের পাঠানো প্রতিক্রিয়া, মতামত "এর ভিত্তিতে "আমাদের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে নতুন ভার্সনটি তৈরী করা হয়েছে । আর সেটাকে পূর্নাঙ্গরুপে প্রকাশ করার ব্যাপারে আমরা চূড়ান্ত প্রস্তুতি -ও সম্পন্ন করেছি ।
আবার - " ফলে আগামী রবিবার ১০ই মে, ২০১৫ থেকে সামহোয়্যারইন ব্লগে নতুন ভার্সনটির পূর্নাঙ্গরুপ সকলের ব্যবহারের জন্য চালু করা হবে। " এটা আম পাবলিক সাধারণত কিভাবে বলে বা শোনে ? " নতুন ভার্সনটি পুরোপুরি ভাবে সবার জন্য চালু করা হবে "
যাই হোক একান্ত আম পাবলিক হিসেবে আম জনতার ভাষায় কিছু নমুনা তুলে ধরলাম , হতে পারে কর্পোরেটে আম পাবলিকের ভাষা গ্রহণযোগ্য নয় । ব্যক্তি জীবনে আমি কর্পোরেটের কথন -চলনে পরিচিত নই, অভ্যস্ত-ও নই , একান্ত ছা-পোষা মানুষ হিসেবে ম্যাংগো পিপলের কথান চলনকেই অবলম্বন করি ।
বেয়াদবী হলে মাফ করবেন, ভাল থাকবেন ।
- রাতুলবিডি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


