তোষামুদে আমি...
২৩ শে মে, ২০২২ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিংহদ্বারে সিংহ নয় আজ,
কুকুর বসে আছে।
সিংহ মতই লাগে আমরা-
তোষামুদের কাছে।
বাঘ নয় তা বিড়ালছানা,
নামে "বাঘের মাসী।"
তাদের জামা দেখেও
মোরা সালাম ঠুকি আশি!
কুকুরছানা গর্জে ওঠে
হঠাৎ কি যে হলো!
"প্রশ্ন করো? সাহস কত!"
এই অভিযোগ এলো।
কুকুরমশায় বাঁধান কাশি
দিতে গিয়ে গাল।
আমরা বলি- "থাক হুজুর আজ,
বকবেন আবার কাল!"
আরো বলি- "পানি খাবেন?
কিংবা, আনবো চা?"
রেগে আরো বলেন তিনি
"শুয়োরের বাচ্চা!"
মুচকি হেসে আমরা বলি-
"জ্বি হুজুর, ঠিক তাই!
অভিন্ন তা, বলেন যাহা
আপনি- আলেক সাঁই!
আপনি মোদের ত্রাণকর্তা
একটু করেন ক্ষমা!
জিহ্বা জুতোয় কবেই গেছে,
মাথাও দিলাম জমা!"
___________রাতুল সিদ্দিকী
০৫/১০/২০২১, দুপুর ০১ঃ৩০টা, বৃষ্টিবিলাস

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুন