somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সভ্যতা...

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আলোক-বর্ষ,
সভ্যতার লক্ষ্যমাত্রা অর্জিত হলো প্রায়!
বিদ্যুতের লুকোচুরির জানালায়
কখন যেন সেলফোনে উঁকি দেয় পূর্ণিমার চাঁদ।
নাড়ু-মোয়া-মুড়কির "টুরি" আর মায়ের হাতের পিঠা হারিয়ে
চলে এসেছি গঞ্জের ভাড়া বাসায়।
না-না, নৌকায় নয়! পাশের বাড়ির গণি মাঝি
চলে গেছে কোন্ অবেলায়।

হাটের পথে বাইক কাঁধে হাঁক দিয়ে যাওয়া
ধীরেন ঘোষের পৌত্র দই কাটে অনলাইনে।
বক্কার মিয়ার হাত-সেলাই পাঞ্জাবি আর কে পরেছে কোন্ কালে!
বাটারফ্লাই পেরিয়ে জুকি'তে পৌঁছেছি আমরা
জিগজ্যাগ ওভারলকের জটিলতায়।
বাজারের "খালই" ভরা মাছ-তরু-তরকারি
আকাশে মিশেছে কারখানার কেমিক্যালে!
আর সৌজন্যতার বালাই মিশেছে ভার্চুয়ালে।
শুভেচ্ছা ভরা ফেসবুক, হোয়াট্সএ্যাপ-ভাইবার মিলে মিশে
আজ আমরা সামাজিক "ব্রো"!

বৃষ্টি-বজ্রের-নিনাদে-উজানমুখী-কৈ আজ সুশিক্ষিত!
মায়ের কোল-জল ছেড়ে ডাঙায় আসে না আর।
টিভিস্ক্রলে ভেসে চলে "বজ্রপাতে একই পরিবারের ৯জন....."
কিংবা "ফুটবল খেলতে গিয়ে মাঠেই........!"
আহ, সবুজ-শ্যামলিমায় ভরা মেগাফ্ল্যাটের লন!

এন্টারটেইনমেন্ট কিংবা নিউজের ঝোঁক অনলাইনে।
বোটক্লাব, ওসি প্রদীপ, ১০০ প্লেনে বরযাত্রী, নয়া দামান
সবই ওয়াইফাইয়ের মোসাহেবিতে ব্যস্ত।
শুনেছি, কোন্ ভাড়া বাসায় "সুবোধ" না কি যেন নাম,
ধরে রেখেছে থেটার, পুঁথি, ভরতনাট্যম, যোগ- চিত্রকলা!
শিল্পমনা ডিউড অবশ্য গ্রাফিক্স কিংবা ম্যান্ডোলিন কোর্সে।

রিকশাওয়ালা মজিদ সৌদিতে প্লাম্বার এখন,
ঢংঢং ঘণ্টা বাজিয়ে কাঁধবাক্সে নারকেল-মালাই বয়ে বেড়ানো রুস্তম চাচা-
বার্ধক্যে নতজানু।
ট্যাক্সিক্যাব রেখে চকবার-মাচো-কুলফি'র স্বাদ নিচ্ছে তিন কিশোর সযুগল!

নীলখামা চিঠি পড়ে স্কুল পালিয়ে বটতলায় দেখা মেলেনি যে সোনালির,
রাতেও সে ভিডিও কল করেছিল- টেলিগ্রামে, সুদূর ডালাস থেকে।
এটি নাকি সুপার এনক্রিপ্টেড, সিকিউর্ড!
তার কলেজ পড়ুয়া ছেলেটিকে বলতে শুনেছে সে।

বিলবোর্ডের মোড়ে নতুন যে শপটি করেছি,
বার্গার, পিজা, ফাস্টফুড কনফেকশনারির
আজ তার উদ্বোধন ছিল।
মুনাজাত শেষে বিরিয়ানির বাক্স ছিল, ১ বিস্কুট কিংবা বিদআ'তি জিলাপি
পেছনে ফেলে।
মেট্রোর সময় হলো। দ্রুত উঠে পড়া যাক!

স্টেশনমোড়ে গণিতের "মাস্টার" অন্ধ তারা মিয়া
বাড়িয়ে দেয় ভিক্ষার ভাণ্ডটি পথিক ভেবে,
না দেখার ভান করে এগোই শহরের দিকে,
ছেলেকে "নৈতিক শিক্ষা" রচনা শেখাতে হবে।
কাল অনলাইনে এ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ।

________রাতুল সিদ্দিকী
____________সাভার, ঢাকা
রাত ১১ঃ৪৫টা, ২৪/০৮/২০২১

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×