সুপ্রিয় লালপরী,
তুমি কি কাশফুলের মাঝে নিজেকে দাড় করেছো কখনো। যেখানে নরম নরম পালক তোমাকে আলত করে দুলিয়ে দিবে সুখের মোহনায়। যেখানে একরাশ মুগ্ধতায় হারিয়ে যাবে অজানা গন্তব্যে। শুধুই নির্লপ্তের মতো ভালোবাসায় হারিয়ে যাবে, হারিয়ে যাবে পিচ্ছিল পথের মতো...
আজ আর একই বিষয় বলতে ভালো লাগছে না। একই বলতে ভালোবাসার হেয়ালিপানা। তোমার কাছ থেকে শিখেছি, কিভাবে বাস্তবতায় মানুষ অচেতন হয়ে যায়। কিভাবে নিজেকে অন্যদের চেয়ে একটু একটু করে বদলে দিতে হয়।
আজ তোমায় সেসব কিছু বলতে ইচ্ছে করে। কিন্তু তুমি তো ক্লান্ত, ভিশন ক্লান্ত। ক্লান্তের ছাপ তোমার মুখে, হৃদয়ে। থাক, ঘুমিয়ে পড়ো।
যদি কখনো জেগে ওঠো, কাশফুলের সিগ্ধতার আহবানে। মনে রেখ, আমি জেগে থাকবো নিশাচর প্রাণীর মতো।
-গালিব

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


