মাশরাফির মুন্ডুকাটা ছবি যদি বুমরাহর হাতে দিয়ে ভারতীয় দর্শকরা উল্লাস করত তবে আমরা কি করতাম?
বাংলাদেশ টীমের প্রতিটা সদস্যের অর্ধেক চুল কামানো ছবি দিয়ে যদি ইন্ডিয়া টুডে পত্রিকা ট্রল করত আমাদের রিএকশন কি হতো?
আমাদের কোন ক্ষমতাই নাই তবুও সম্ভব হলে আমরা মোদী সরকারের গদি উল্টায় দিতাম।
আমাদের দর্শকরা ধোনীর মুন্ডুকাটা ছবি দিয়ে সেই ট্রল করেছে, প্রথম আলো ভারত টীমের সদস্যের চুল কামিয়ে ট্রল করছে আর ওদের হাতে ক্ষমতা আছে অন্যায়ভাবে তাসকিন কে ব্যান করে দিছে।।
আমাদের এক্সট্রিমিস্ট দর্শকদের আবালতার বলী হলো তাসকিন।
ভারত খারাপ এ নিয়ে কোন তর্ক হবেনা কিন্তু আমরাও দুধে ধোয়া তুলসী পাতা না।
ট্রলেরও একটা লিমিট আছে কিন্তু আমাদের অতি আবেগী দর্শকদের কমনসেন্সহীনতার কোন লিমিট নাই।
ওদের ক্ষমতা আছে ওরা আমাদের ভরে দিল আমাদের ক্ষমতা নাই তাই আমরা আংগুল চুষছি।
এই ট্রল নিয়ে ওদের মিডিয়ায় কি পরিমাণ বিতর্ক হইছে দেখেন প্রথম কমেন্টের লিংকে...
যার ফলাফল আজকের এই ব্যান!!
ভারতীয় কুচক্রীদের সাথে আমাদের আবাল দর্শকদের অবদানও কম নয় !!


সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



