ডটনেট সফটওয়্যার ডেভেলপার হিসেবে চাকরি খুঁজি, অভিজ্ঞজন সাহায্য করেন।(সাহায্য পোষ্ট)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৭ সালে ফিজিক্সে অনার্স (জাতীয় বিশ্ব.) করার পর ঢাকায় আসি। উদ্দ্যেশ্য, এমবিএ তে ভর্তি হওয়া, ঢাবি অথবা আইবিএ(!) তে। কিন্তু শেষ পর্যন্ত ০.২ মার্কের জন্য ঢাবি তে চান্স পাইনি। এরপর দিলাম আইডিবি এর স্কলারশিপের পরীক্ষা। কপালগুনে পেয়ে গেলাম্। সাবজেক্ট পেলাম সি শার্প। আইটি রিলেটেড বিষয়গুলোতে আমার বরাবরই আগ্রহ ছিলো। সাইবার ক্যাফে চালিয়েছি প্রায় দুইবছর, যখন অনার্স পড়তাম। প্রোগ্রামিংও করতাম টুকটাক কিন্তু সবই ছিলো শখের বসে। কাকতালীয়ভাবে পুরোটাই কাজে লেগে গেল। আমার পূর্ব অভিজ্ঞতা এবং আগ্রহের কারনে ব্যাচের সবার চাইতে ভালো বুঝতাম। পরীক্ষার রেজাল্টও ভালো হতো আরকি

। আস্তে আস্তে পুরো এক বছর হয়ে গেল কোর্সের। আর মাত্র ৫/৬টা ক্লাস বাকী আছে। এখন চিন্তায় পড়েছি চাকরী নিয়ে। কারো কারো কাছে আশার বানী শুনি আবার কারো কাছে হতাশার। পরীক্ষাগুলোতে রেজাল্ট ভালো হবার কারনে হয়তো চেষ্টা করলে টিচার হিসেবে চাকরী পাওয়া সম্ভব হবে কিন্তু আমি চাই সফটওয়্যার ডেভেলপমেন্ট এ থাকতে। কেউ কেউ আমাকে পরামর্শ দিয়েছে আমি যেন সফটওয়্যার ফার্মগুলোতে ক্রমাগত সিভি ড্রপ করি। ব্লগে নিশ্চয়ই এই লাইনের মানুষ আছেন। আমাকে একটু পরামর্শ দেন যে আমি কি করব। আর ভাইভাতে কি ধরনের প্রশ্ন করে এবং এসেসমেন্ট টেষ্ট এ কি ধরনের প্রবলেম দেয় সলভ করতে একটু যদি বিস্তারিত বলতেন তাহলে বড়ই কৃতার্থ হতাম।
উল্লেখ্য আমি সি শার্প এ ডেস্কটপ এপ্লিকেশন এবং এএসপি ডট নেট এ ওয়েব এপ্লিকেশন তৈরি করা শিখেছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন