somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবর্তনের মূল্য

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দরজায় ঠকঠক শব্দ। দরজা খুলে দিলো লুবনার মা। দরজায় মধ্যবয়স্ক একজন অচেনা মহিলা দাঁড়িয়ে। ভিক্ষুক কি না বুঝতে পারছে না। কারণ, ভিক্ষুকেরা এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে না, পোষাকেও ভিক্ষুকের মতো লাগে না।

"আপা। দুইমিনিট কথা বলতাম, একটু সময় হবে?" কথাটা শোনার পর ল্লুবনার মা বুঝলো ইনি ভিক্ষুক নন। তবুও বাসার ভেতরে নিতে ইতস্তত করছে। হাজার হলেও সম্পূর্ণ অচেনা একজন মানুষ। তাই সামাজিকতার বালাই না দেখিয়ে বলল, "বলেন।"

১।
আবীরের পরশু বৃত্তি পরিক্ষা। সকাল থেকে একটানা পড়ছে। কিন্তু, খালিপেটে আর কত পড়বে? পেতে কিছু নেই কাল থেকে। আবীরের মায়ের জ্বর। গত দুদিন ধরে আবীরের বাবা ঘরে ফিরছে না। জুয়া খেলতে যেয়ে সেই যে উধাও হয়েছে। আবীরের মা সেলাইয়ের কাজ করে।

আবীরের সব জামা ছিঁড়ে গেছে। পরিক্ষা দিতে যাওয়ার জন্য একটা জামাও নেই। তাই কিছু টাকা আবীরের মা রেখে দিয়েছিলো আবীরের জামা আর বৃত্তি পরিক্ষার খরচের জন্য। কিন্তু, সেই টাকা আবীরের বাবা চুড়ি করে জুয়া খেলতে নিয়ে গেছে।

৩।
আবীরের মা সব ঘটনাই খুলে বলল লুবনার মায়ের কাছে। লুবনারা ধনী। কিন্তু, ধনীরাই নাকি বেশি কৃপণ হয়। লুবনার মা বলে, আপা, মাসের শেষের দিকে। হাতে তো টাকা নেই। দুশো টাকা নিয়ে যান। ওকে কিছু ভালোমন্দ কিনে খাওয়ান, আর কলম জ্যামিতিবক্স কিনে দেন।

বেশ কয়েকটা বাসায় খালিহাতে ফেরার পর শেষমেশ দুশো টাকা! তবুও নিল। কিন্তু, আবীরের যে একটা জামাও নেই। তাঁর ছেলে কি খালি গায়ে পরিক্ষা দিতে যাবে?

৪।
পাশ থেকে সব কথাই শুনেছে লুবনা। শুনে অর প্রচণ্ড খারাপ লেগেছে। ও ছোট মানুষ। ওরা ধনী হলেও লুবনার তো আর টাকা নেই। তবুও কিছু তো করা দরকার। হাজার হোক, লুবনাও যে বৃত্তি পরিক্ষা দিবে।

শেষে, চুপিসারে লুবনা অর ভাইয়ের একটা জামা দিয়ে দিলো আবীরের মায়ের হাতে। একটা ছেলে খালিগায়ে পরিক্ষা দিতে আসবে, ব্যাপারটা খারাপ দেখায় না?

৫।
পরিক্ষার হল। লুবনা তাঁর সিটে বসেছে। হঠাৎ দেখে তাঁর দুই বেঞ্চ পাশে তাঁর ভাইয়ের জামা গায়ে দিয়ে কেউ একজন বসে আছে। বুঝতে বাকি রইলো না যে এই সেই আবীর। কি মায়াকরা চেহারা! একমনে নিবিষ্ট হয়ে বইয়ের পাতায় বুঁদ হয়ে আছে, শেষ মুহূর্তের রিভাইজ বলে কথা।

৬।
আজ বৃত্তি পরিক্ষার রেজাল্ট দিয়েছে। আবীর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। অবশ্য আবীর আর ওর মা আবীরের বাবার থেকে বিচ্ছিন্ন থাকে। আবীরের মাথা অনেক ভালো, ওর বাবার নোংরামিতে এটা নষ্ট করতে চান না আবীরের মা।

এককেজি মিষ্টি নিয়ে আবীরের মা চলেছে লুবনাদের বাসায়। লুবনাদের বাসায়ও উৎসবের আমেজ। মণ খানেক মিষ্টি ঘরে রাখা। লুবনাও বৃত্তি পেয়েছে যে! আবীরের মায়ের এই এক কেজি মিষ্টি কিনতেই অনেক কষ্ট হয়েছে। হয়তো এ জন্য তাঁদের একবেলা না খেয়ে থাকতে হবে। তবুও, ঘরে থাকা মণ খানেক মিষ্টি দেখে আবীরের মায়ের কষ্ট বা দুঃখ হয় না। সে জানে, ওই মণ খানেক মিষ্টির চেয়েও তাঁর এই এককেজি মিষ্টির দাম অনেক।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×