সে দাড়িয়ে আছে, দিগন্তের দ্বারপ্রান্তে
একা, নীরবে
সাথে চায় না কাউকে
কেউ আসলে সাথে থাকেও না,
শুধু অযথাই কালক্ষেপন
আর অকারণে অবচেতন মন।
মিছে মরীচিকা,
কে ছুটছে কার পিছু?
সে, না কি মরীচিকা?
হিসেব করতে পারবে না সে
তার জীবনের হিসেবটাই যে এখনো মিলাতে পারে নি!
এ হিসেব না হয় পড়েই থাক।
নিজেকে সে ঢেকে রাখে অদৃশ্য এক মুখোশে
হয়তো এটাই ভালো তার জন্য
হয়তো এ অদৃশ্য শক্তিতেই তার এ পথ চলা!
তার চাওয়াগুলো অন্যরকম,
পাওয়াগুলো আরো বেশি আলাদা।
যে যেটা পায়, সে কি সেটা চায়?
তাই চাওয়া আর পাওয়ার সাম্যাবস্থা
আজও অর্জন হয় নি।
আজও হয়ে ওঠে নি তার দিগন্তরেখা ছোঁয়া..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



