আমার ভালবাসা সূর্যের মত নিরপেক্ষ বলেই দীর্ঘস্থায়ী।
---- জেনিস ডুরিন।
এ জীবনের আধার পথে
পাও যদি কেউ এমন প্রাণ,
যে তোমাকেই ভালবেসে
আপন হৃদয় করবে দান,
প্রাণ খুলে তায় ভালবাসো
জড়িয়ে ধরো বক্ষে তাকে,
ত্যাগ কর সব তার খাতিরে
তুচ্ছ কর জগতটাকে।
---- ওমর খৈয়াম।
অর্থ যেখানে নেই, ভালবাসা সেখানে দুর্লভ।
---- স্যার টমাস ব্রাউন্ড।
ভালবাসার সবচেয়ে সুদৃর ভিত্তি হল সাম্য।
---- লেসিং।
যাকে সত্যিকার ভালবাসা যায়, সে অতি অপমান আঘাত করলে, হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না।
---- কাজী নজরুল ইসলাম।
যে ভালবাসা দু'জনের দেহকে দু'দিক থেকে আকর্ষন করে মিলিয়ে দেয়-- সে ভালবাসা নয় সেটা অন্য কিছু বা মোহ আর কামনা।
---- কাজী নজরুল ইসলাম।
ভালবাসার ব্যাপারে পাটোয়ারী বুদ্ধি ভালো নয়।যাকে দেবেন সম্পুর্ন ভাবেই দেবেন, একেবারে বাকী আমি কিছুই রাখবো না প্রতিঙ্গা করেই দেবেন।তা না হলে জীবনে বিকৃতি দেখা দেবে।যতই দেবেন ততই পাবেন। কার কাছ থেকে ? নিজের কাছ থেকেই। যতই ভালবাসেন ততই জীবনে স্বাদ পাবেন। আর পাওয়াটাই বড় কথা।
---- মোতাহার হোসেন।
কথায় কল্পনা দিলে তারে বলি কবি
স্বভাবে স্বপ্নের রঙ দিলে হয় ছবি
প্রণয়ে-পকেটে হলে যোগ্যতার মিল
তবেই তা ভালবাসা, নাহিলে শিথিল।
---- দীনেশ গঙ্গোপাধ্যায়।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




