somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা ---- ৩য় খন্ড

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের দুটি খন্ডতে ছিল বিশিষ্ঠ জ্ঞানী-গুণী ব্যাক্তিদের ভালবাসা সম্পর্কে মতামত। আর এই খন্ডে আমি চেষ্টা করব ভালবাসা সম্পর্কে আমার ধারণা গুলি তুলে ধরতে।
ভালবাসা সম্পর্কে আমার ধারণা বিচ্ছিন্ন। এক এক বয়সে আমার কাছে ভালবাসার এক এক সংগা ছিল। ভালবাসা শব্দটার সাথে একদম ছোট বেলা থেকে আমরা পরিচিত।কিন্তু আমি যে ভালবাসা সম্পর্কে লিখছি সেই ভালবাসা শব্দটার সাথে আমি পরিচিত,যখন আমি ৭ম শ্রেণীতে পড়ি তখন থেকে।
আমার এক কাজিন ( ভাই ) একটি মেয়েকে পছন্দ করতো। ভাইয়া ব্লেড দিয়ে হাত কেটেঁ মেয়েটিকে উদ্দেশ্য করে একটি প্রেম পত্র লিখলো। তখন আমার মনে হলো, হাত-পা কেটেঁ কাগজে ভালবাসি লিখার নামই বুঝি ভালবাসা। ভাইয়া প্রেম পত্রটি মেয়ে পর্যন্ত পৌছাতে পারলো না। যার ফলে তার আর ঐ মেয়েটির সাথে ভালবাসা হলো না। বেশ কিছুদিন ভাইয়ার মন অনেক খারাপ ছিল। অতঃপর আবার ওনার আর একটা মেয়ে ভালো লাগলো। সারাদিন ঐ মেয়েটার বাসার আসে পাশে থাকে। বেশ কিছুদিন যখন মেয়েটা ভাইয়াকে পাত্তা দিল না তখণ ভাইয়া সবাইকে বলে বেরাতে লাগলো সে মেয়েটাকে ভালবাসে।এতে মনে হয় একটু কাজ হলো।তারপর থেকে মেয়েটা ভাইয়াকে দেখলে হাসি দিত। ভাইয়াকে তখন পায় কে।সে তো তখন আকাশে উড়ে। তখন আমার মনে হলো এটাই বুঝি ভালবাসা। কিছুদিন পর ভাইয়ার আর মেয়েটাকে ভালো লাগছিল না। সে আর ঐ বাসার সামনে যায় না। আমি ভাবছিলাম বুঝি ছেকা খাইছে। কিন্তু না, তার নিজ থেকেই মেয়েটাকে আর ভালো লাগছে না। তখন মনে হলো ভালবাসা বুঝি এমনই ; যায় আর আসে। তখন পর্যন্ত ভালোবাসাটাকে অন্যরকম কিছু মনে হয় নি। মনে হয়েছে এটা ৮-১০টা ঘটনার মতই একটা ঘটনা। এতে বিশেষ বিশেষত্য কিছু নাই।৮ম শ্রেনীর শেষের দিকের একটা ঘটনা ; আমাদের পাড়ায় এক আপু আত্মহত্যা করল। জানতে পারলাম উনি একটা ছেলেকে ভালোবাসতো , কিন্তু ছেলেটা ওনাকে রিফিজ করেছে , তাই তিনি আত্মহত্যা করেছেন। তখন আমার মনে হলো ভালবাসা আসলে জিনিস টা কি? এতে কি আছে আমাকে জানতে হবে। কিন্তু জানবো কিভাবে? কাকে বলি, কি করি চিন্তা করতে লাগলাম। কোন উত্তর না পেয়ে সোজা আম্মুকে গিয়ে বললাম। আম্মু আমার কথা শূনে যে ভাবে আমার দিকে তাকালো তাতে আমার জানে পানি নাই অবস্থা। আম্মু বলল এই শব্দটাও যেন আর কোন দিন না শুনে। আমি চলে আসলাম। কিন্তু শান্তি পাচ্ছিলাম না। গিয়ে আব্বুকে জিঙ্গেস করলাম। আব্বু বললেন বই পড়তে। বইয়ে নাকি লিখা আছে ভালবাসা কি। আব্বু আমার হাতে তুলে দিলেন ''বাণী চিরন্তনী'' নামে একটি বই। আমি বই পড়া শুরু করলাম। সত্যি কথা বলতে কি বইটা আমার অনেক ভালো লেগে গেল। আপুকে দেখতাম অনেক বই পড়তো। আমি আপু থেকে বই নিয়ে পড়তে লাগলাম।ভালই লাগছিল কিন্তু মাথাটা নষ্ট হচ্ছিল।এস.এস.সি পর্যন্ত কেটে গেল। পরীক্ষা দেয়ার পর আমার বই পড়া অনেক বেড়ে গেল। আমার মনে হতে লাগলো আমি মোটামোটি একটা সাগর হয়ে গেছি।কিন্তু সমস্যা হলো ভালবাসা আমার কাছে নাই হয়ে গেল। মনে হতো ভালবাসা ফালতু একটা জিনিস।বোকারা ভালবাসে।ভালবাসায় শুধু কষ্ট।আমরা ভালবাসার খেত্রে যাদের উদাহরন দেই,তাদের কারোরই মিল হয় নাই। সব অকালে মারা গেছে। তাই নিজে নিজে ঠিক করে নিলাম ভালবাসার সাথে নিজেকে কখনও জরাবো না।
কলেজে ভর্তি হলাম। সব পোলাপাইনকে দেখতাম মেয়েদের পিছনে ঘুর ঘুর করে। মজাই লাগতো।বাসা থেকে চুরি করে টাকা নিয়ে আসতো মেয়েদের খাওযানোর জন্য।আমার হাসি পাইতো।আমি কিছু বললে বলতো, চুপ নিরামিষ।তুই মাম্মী-ডেডীর পুলা হয়ে থাক। আমার বন্ধুরা অনেক চেষ্টা করাতো আমাকে মেয়েদের দিকে ভেরানোর জন্য। লাভ হত না কিছূই।আমি আমার মত। একদিন ক্লাসের এক মেয়ে আমাকে ডেকে জিঙ্গেস করলো , আমি মেয়েদের সাথে কেন কথা বলি না। আমি ওর দিকে তাকিয়ে বললাম , আসলে মেয়েদের সাথে আমি কি কথা বলব তাই আমি খুঝে পাই না।তাই মেয়েদের সাথে আমার কথা বলা হয়ে ওঠে নি।সে আমাকে বলে গেল আমি জেন এখন থেকে ওর সাথে কথা বলি। আমি তো আমি।কে বলে কার সাথে কথা।
একদিন এক বন্ধু এসে বলল সে একটা মেয়েকে পছন্দ করেছে। আর কি মেয়ের পিছনে ঘুরা শুরু।ওর বাসা থেকে শুরু করে ও কোন স্যারের কাছে পড়ে সব আমাদের মুখস্ত।আমরা আমাদের স্যার পাল্টিয়ে ও যে যেই স্যারের কাছে পড়ে ওই স্যারের কাছে পড়তে গেলাম।দোস্ত আমার মন ফাটে তো মুখ ফাটে না অবস্থা।সে কিছুতেই মেয়েকে বলতে পারবে না।কিছুদিন পর দেখা গেল সেই মেয়ে আমাদের আরেক বন্ধুর সাথে ঘুরছে। জানা গেল তারা প্রেমে হাবুডুবু খাচ্ছে।আমার দোস্তের অবশ্য তেমন কিছু হল না। সে স্বাভাবিক,পুরানো দমে অন্য মেয়েদের পিছনে ছুটছে।
এভাবে কত বন্ধুর কত প্রেম ইতিহাস শুনলাম। আর আমি অনেক বই পড়তাম এবং কবিতা আমার প্রিয় ছিল বিধায় অনেক বন্ধুর অনেক প্রেমপত্র লিখতাম।ভালোই লাগতো।
কিন্তু একটু একটু কষ্ট লাগতো।কারন ওরা প্রেম করতো অন্য কারনে। তাদের চাহিদা ছিল অন্যরকম। তাদের কাছে প্রেম মানে কাছে পাওয়া , জড়াই ধরা,,,,আরো ও কিছু করা।অবশ্য মেয়েরা ও কম যায় না। পোলাপাইন গুলিকে ফুতুর করে ছাড়তো।
আমি আসলে তখন ভাবতাম ছেলেদের থেকে মেয়েদের দোষ বেমী। কারন তাদের ইজ্জত তাদের কাছে। তারা না চাইলে একটা ছেলে কিছুই করতে পারবে না। যেখানে তারাই নিজেদের বিলিয়ে দেয় সেইখানে ছেলেদের দোষ কই।
যেহেতু আমি আর ৮-১০টা স্বাভাবিক মানুষের মত মানুষ, সেহেতু আমার ও কামনা জাগতো।কিন্তু আমার মনে হতো এটা সারা জীবনের জন্য একটা কালিমা। সারাটা জীবন এই সীল টা আমার সাথে জড়িয়ে থাকবে। এই ভেবে আমি নিজেকে দুরে রাখতাম।কিন্তু কত দিন রাখা যায়। এইচ.এস.সি পাশের পর নিজেকে পরিবর্তন করতে শুরু করলাম।মেয়েদের সাথে চলতে লাগলাম।অনেক মেয়ে বন্ধু হয়ে গেল। ভালই লাগতে লাগলো।ভাবতাম এতদিন কেন নিজেকে বিরত রাখলাম। তবে অনেক চলা সত্বেও নিজেকে এখনও বিলিয়ে দেই নি। অনেক ভালো মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে আবার অনেক খারাপ মেয়ের সাথে ও পরিচয় হয়েছে। অনেক কিছুর সুযোগ পেয়েছি। কিন্তু আমি ঐ দলে পরি না যারা সব সুযোগের সদব্যবহার করে। তাই আজ ও গর্ব করে বলতে পারি আমি ভালো কাতারে পরি। আমি ভালা মানুষ।
মাগরিবের আযান দিবে এক্ষুনি , ইফতার করতে হবে। পরে বাকীটুকু লিখবো। অপেক্ষা............................অতঃপর
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×