somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা ---- শেষ খন্ড

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ একদিন এক দোস্ত এসে বলল তার পাশের বাসার মেয়েটা নাকি আমাকে পছন্দ করে।সে আমার মোবাইল নম্বর চাইছে।আমার দোস্ত ও আমার নাম্বার তাকে দিয়ে দিছে।মেয়েটা আমাকে ফোন করল ; জানতে পারলাম সে ৮ম শ্রেনীতে পড়ে।কথাটা শুনে মাথাটা গরম হয়ে গেল।পিচ্চি মেয়ে।আর যখন সে জানালো সে আমাকে ভালবাসে তখন আর নিজেকে সামাল দিতে পারলাম না।রেগে গিয়ে ওকে ধমক দিলাম এবং জিঙ্গেস করলাম "তুমি ভালবাসার কি বুঝ ? এখন তোমার পড়ালেখা করার বয়স আর তুমি সেটা বাদ দিয়ে ভালবেসে বেরাচ্ছ।" অনেকক্ষন ওকে ঝারলাম।সে আর ২য়বার আমার সাথে যোগাযোগ করেনি। পরে জানতে পেরেছিলাম সে আমার ঐ বন্ধুটির সাথে ২দিন ডেটিং এ গেছে এবং অনেক কিছু করে এসেছে।নিজে নিজে আলহামদুলিল্লাহ বললাম।আল্লাহ বাচাইছে।
Hons life এ এসে অনেক মেয়ের সাথে চললাম।যাদের মধ্যে অনেকে ভাল ছিল, অনেকে অনেক ভাল ছিল আবার অনেকে অনেক খারাপ ছিল। অনেক ধরনের offer পেলাম।যার কিছু ছিল অতীব নগ্ন। আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে উদ্ধার ও পেয়েছি।
তখন আমার কাছে ভালবাসাকে মনে হতো একটা খেলা।যার নির্ধারিত সময় আছে। যেখান থেকে আনন্দ পাওয়া যায়।আবার প্রয়োজনে অপ্রয়োজনে খেলোয়ার পরিবর্তন ও করা যায়।ইত্যাদি ইত্যাদি আরোও কিছূ।
তখন মানতাম এবং বিশ্বাস করতাম আমার দ্বারা ভালবাসা সম্ভব না।এই সস্তা ভালবাসা আমার দ্বারা হবে না।মেয়ের চিন্তা বাদই দিলাম আমার নিজেরই একটা ইজ্জত আছে।আমি সেই ইজ্জত নষ্ট করতে পারি না।মানুষ হয়ে যখন জন্মেছি সেহেতু যৌবন আসবেই, আর যুবক বয়েসে যৌবনের চাহিদা থাকবেই।কিন্তু তাই বলে তাকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না।তাকে নিয়ন্ত্রনে রাখতে হবে।দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে।আর এতে নিজের সাথে নিজের পরিবারের ও সম্মান বিদ্যমান।
তাই নিজেকে অনেক নিয়ন্ত্রনে নিয়ে আসলাম। হঠাৎ করে তার আগমন আর আগমন ঘটতেই আমার বারটা। এতদিনের এত নিয়ন্ত্রন এত কিছু সব শেষ।তার সাথে আমার আগে থেকেই পরিচয়। শুধু পরিচয় বললে ভুল হবে তাকে ২বার refuse ও করেছি। কিন্তু কি করে কি হলো জানি না বুঝতে পারলাম তাকে আমি ভালবাসি। কি ভাবে বুঝলাম ? আমার সব কিছুতেই তাকে খুজে পেলাম।আমি তার চিন্তা ছাড়া আর কিছুই ভাবতে পারছিলাম না।একটি বারের জন্যও তার সমন্ধে খারাপ কোন চিন্তা মনে আসলো না।নিজেকে অনেক সামলাতে চেষ্ঠা করেও ব্যর্থ হলাম।অবশেষে তাকে জানালাম।কিন্তু ততদিনে বিধি বাম হয়ে দাড়ালো।সে এখন আর আমাকে মেনে নিতে পারছে না।তার কাছে আমার জন্য কোন স্থান অবশিষ্ট নেই।কোন ভাবেই আমি তাকে বুঝাতে সক্ষম হইনি। সে তার কথায় অনড়।
এখন মনে হয় ভালবাসা জিনিস টা একটু বুঝি। কিন্তু তারপরও আমি স্বন্ধিহান।আমার মতে ভালবাসা কি সেটা কখনও মুখে বুঝানো সম্ভব না।যে ভালবাসে সেই শুধু জানে ভালবাসা টা কি।
সে আজ আর আমার নেই।কিন্তু তার সৃতি আজও আমার হৃদয়ে আছে। আমি আজও তাকে ভালবাসি যতটুকু বাসতাম আগে।অনেকবার ভোলার চেষ্টা করেছি , তাকে নিয়ে মনগড়া অনেক উল্টা পাল্টা কথা ভাবতে চেয়েছি,কিন্তু কখনই ভাবতে পারি নি।
হয়ত এরই নাম ভালবাসা।................
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×