somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

AIM কই LIFE এর

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই যখন একদম পিচ্চি ছিলাম তখন ভাবতাম বড় হয়ে আব্বু হব। কারন সবাই আব্বুকে দেখলে স্যালুট দেয় , স্যার , স্যার করে , আব্বু কলোনিতে হাটলে সবাই রাস্তা ছেড়ে দেয়।সে কি সম্মান।সবাই আব্বুকে অনেক ভয় পায়।তাই ছোট বেলায় ভাবতাম আব্বু হবো।তারপর যখন ক্লাস ফাইভে পড়ি তখন ভাবতাম সুপার ম্যান হব।তাহলে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারব।প্রত্যেক দিন রাতে স্বপ্ন দেখতাম আমি সুপার ম্যান হয়ে গেছি।আমি আকাশে আকশে চড়ে বেরাচ্ছি।যা ইচ্ছে হয় করছি।অনেক অনেক আইচক্রিম খাচ্ছি , চকলেট খাচ্ছি।কি মজা লাগত স্বপ্ন গুলো দেখতে।সকালে ঘুম থেকে উঠেই দেখতাম আমি সুপার ম্যান হয়েছি কি না।নিজেকে দেখে নিজেই হতাশ হতাম।অতঃপর সান্তনা দিতাম আজ হবো।কিন্তু স্বপ্ন কি আর সত্য হয়।তাতে কি , আমি স্বপ্ন দেখা ছাড়ি নি।তারপর স্বপ্ন দেখতাম টারজেন হবো।বনে জঙ্গলে ঘুরে বেরাব।পশু-পাখির সাথে বন্ধুত্ব করবো। ওদের কে এনে সবাইকে দেখাব , সবাই অবাক হয়ে যাবে আমার ক্ষমতা দেখে।কিন্তু কেন জানি বেশীদিন টারজেন হওয়ার স্বপ্নটা দেখিনি।যখন আর একটু বড় হলাম সবাই জিঙ্গেস করতো বড় হয়ে কি হবো , কোন কিছু চিন্তা ছাড়া বলতাম আমি ডাক্তার হবো। কিন্তু একটি বারও আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিনি।কিন্তু কেউ জিঙ্গেস করলে মুখস্ত বলতাম আমি ডাক্তার হবো।......................
হিন্দি ছবি দেখার পর ঠিক করে ফেললাম আমি নায়ক হবো।নায়ক হলে কেউ আমার সাথে পারবে না। সবাই আমাকে ভালবাসবে।আমি জয় অনস্বীকার্য। WWF দেখার পর ভাবতাম আমার ফিগার টা যদি এমন হতো।প্রত্যেক দিন সকালে ব্যায়াম করা শুরু করলাম। কয়েক দিন করার পর আর করতে পারি না। কষ্ট লাগে।ব্যায়াম করা অনেক পরিশ্রমের কাজ।এভাবে এস.এস. সি পরীক্ষা দিয়ে দিলাম।কলেজে ভর্তি হলাম।কলেজে ভর্তি হয়ে যে সমস্যা হলো তা হলো ডাক্তার হওয়ার ইচ্ছাটা মরে গেল। আমি ডাক্তার কে কেন জানি অনেক ঘৃণা করতে শুরু করলাম। আমি এইচ.এস.সি লাইফে তেমন কোন ডিসিসান ই নিতে পারি নাই।অবশ্য তেমন একটা টাইম ই পাই নাই।তবে পরীক্ষার পর ডিসিসান নিয়ে নিয়ে ছিলাম বিবিএ পরব।কিন্তু বাধা হয়ে দাড়াল আব্বু আম্মু।কেউ রাজী নয় আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতি ভর্তি করাতে। সরকারী ইউনিঃ তে চান্স পেলে পরতে পারব নাইলে না।আর কপালের কপাল ২ নম্বরের জন্য চান্স ও পেলাম না।অনেক চেষ্টা করলাম বাসায় রাজী করাতে কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনড় বেসরকারীতে কিছুতেই পরাবে না।যদি বেসরকারীতে পরতেই হয় তবে ইউ.এস.টি.সিতে মেডিকেল এ পরতে হবে। আর আমি কখনও মেডিকেলে পরব না। আব্বু ইউ.এস.টি.সিতে ভর্তির সব ব্যবস্থা করলেন কিন্তু আমি বেঁকে বসলাম।আমি ভর্তি হলাম না।আর কি যেই লাউ সেই কদু।জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়তবা করে ফেললাম।কিন্তু তাই বলে আমার কোন আক্ষেপ নাই।
শেষে আব্বুর ইচ্ছাতেই ভর্তি হলাম গণিতে।গণিতে আমি চিরকালই একটু ভাল।আর আব্বু বলে গণিত এবং ইংরেজীতে পড়লে জীবনে না খেয়ে মরা লাগবে না।কিছু না কিছু করে জীবন কাটাঁই দেয়া যাবে।গণিতে ভর্তি হয়ে ১ম বর্ষে অনেক দুষ্টামী করলাম । ভুলেই গেলাম ভবিষ্যতের কথা। ১ম বর্ষ ফাইনাল পরীক্ষা চলে এলো।দেখলাম কিছুই পারি না।আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যা হয়, পুরো বই পড়।কি আসবে , কোথা হতে আসবে কিচ্ছু জানে না।সব কিছু বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় গুলো মুখস্ত করে পরীক্ষা দিলাম।যা হবার তাই হল । হালকা পাতলা একটা রেজাল্ট করলাম।চিন্তা শুরু করলাম কি করব লাইফে।আগে থেকেই মার্চেনডাইজিং এর উপর আমার একটা ঝোক ছিল।এখন এটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। কারন আমি দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে বড় কিছু হওয়া অনেক কঠিন।আর আমি শিক্ষকতাকে পেশা হিসেবে নিব না।আর আমার স্বপ্ন হচ্ছে অনেক বড় হওয়া। আমি অনেক বড় হতে চাই।অনেক বিত্তবান হতে চাই।তবে তা অবশ্যই বৈধ পথে।সেইক্ষেত্রে আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম।কয়েক জন ভাল মার্চেনডাইজারের সাথে ও কথা বললাম।তারা আমাকে বলল বাংলাদেশে অনেক মার্চেনডাইজার আছে। তবে ভাল মার্চেনডাইজরি নাই।ভাল শিক্ষিত মার্চেনডাইজার নাই।অল্প কাজ জানে এরকম মার্চেনডাইজার অনেক।আর এই রকম মার্চেনডাইজাররাই মাসে প্রায় ৩০,০০০ টাকা রোজগার করতে পারে। আর ভাল মার্চেনডাইজার হলে তো কথাই নাই। আর একজন ভাল মার্চেনডাইজারকে প্রায়ই দেশ-বিদেশ ঘুরাঘুরি করতে হয়।আমার আগ্রহ হাজার গুণে বেরে গেল।আমি মোটামোটি স্থির করে ফেললাম আমি মার্চেনডাইজারই হব।......সবাইকে বলাও শুরু করলাম।অনার্স শেষ করলাম মাত্র।এখনও রেজাল্ট দেই নাই।এখন আবার ভয় পাচ্ছি।কি করব, কি করব?আসলে মাথায় কোন কিছু আসছে না। একবার মনে হয় বাইরে চলে যাই।আবার ভাবি গিয়ে কি লাভ। শুধু শুধু টাকা নষ্ট।এর চেয়ে বাংলাদেশে থাকা অনেক ভাল। একবার ভাবি টিভি উপস্থাপক হয়ে যাই।উপস্থাপনার বেপারে আমার সর্বদা একটা দুর্বলতা আছে।আমি আমাদের ডিপার্টমেন্টের সব অনুষ্ঠানে উপস্থাপনা করছি।এবং যথেষ্ঠ সুনাম ও অর্জন করেছি।আমার ভিতর কনফিডেন্স এর কোন অভাব নাই কিন্তু সুযোগের অভাব আছে।উপস্থাপক হওয়ার চেষ্টা আমি একটা করব বাকি আল্লাহর ইচ্ছা।দেখাযাক জীবন কোথায় গিয়ে আশ্রয় নেয় , কোথায় তার কূল খোঁজে পায়।.........................................................................................
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×