ব্লগ পড়তে পড়তে হঠাৎ বানিয়া বন্ধু ভইয়ার ব্লগের দিকে চোখ পড়লো।নিচের দিকে চোখ যেতেই দেখী ৯৯জন ব্লগটি পড়ে ফেলেছে।৯৯ দেখার পর অনেক ভাল লাগলো।কারন ৯ আমার অনেক অনেক .......অ...নে...ক... পছন্দের সংখ্যা। আর ৯৯ তো আরো।ভাইয়ার লিখাটা পড়ার জন্য যেই ক্লিক করলাম তখনই মনে পড়ল এখন তো ৯৯ চলে যাবে।একটু খারাপ লাগলো।তারপর ভাবলাম বেপার না ৯৯ কে তো আমিই অতিক্রম করেছি।ভাইয়ার লিখাটা পড়তে বেশ মজা লাগলো।কারন ভাইয়া একজন পাঠক।আর ভাইয়ার লিখাটা পড়ে মনে হলো পড়ার মধ্যে অনেক আনন্দ। আমি শুধু লিখেই যেতাম। অবশ্য লিখার মান আমার একটুও ভাল না।তারপর ও লিখে যেতাম। এখন থেকে লিখার পাশাপাশি অনেক পড়বো।আজ অনেকের ব্লগ পড়লাম।ব্লগ পড়ায় এত মজা আসলেই আমি আগে জানতাম না।সবাই কি সুন্দর ও মজার লিখা লিখে।আমার অনেক ভাল লাগলো। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।
শুধু ভাইয়ার কথা বলা ঠিক হবে না। আমি যার উৎসাহে এখানে এসেছি তার কথা না বললে তো পাপ হবে।আর আমি জেনে শুনে পাপ করতে পারবো না। ভোর আপু , অনেক পঁচা , অনেক মিষ্টি , অনেক ভাল একটা আপু। আপুই আমাকে ব্লগে এনেছে।আপু আমাকে আগেই বলেছে ব্লগ পড়া অনেক মজার।আপু আমাকে এই মহাসমুদ্রে আনার জন্য আপনাকে জগতের সকল গোলাপ , হাছনা হেনা , চাঁপা , বকুল , টগর , শিমুল ফুলের শুভেচ্ছা।
কবে যে আমি একজন ভাল ব্লগার হতে পারবো।হবো, হবো.....আমিও হবো।
" যদি লক্ষ্য থাকে অটুট , বিশ্বাস হৃদয়ে...হবে হবে জয়"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



