১।
সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয়। আজ একটা ১৫ মার্কসের একটা ক্লাস টেস্ট নিব। সৌদি ছাত্ররা কিন্তু ক্লাসে খুবই বিপদজনক। তারা ভীষণ রকম অমনোযোগী এবং পড়াশুনার ব্যাপারে উদাসীন। সত্যি বলতে কি, তাদের বেশিরভাগ motivation less বা উদ্যমহীন।
প্রসঙ্গে আসি। তো আজকে একটা ক্লাস টেস্ট নেব। পরীক্ষা শুরু করার আগে আমরা সাধারণত দু-চারটে ঊপদেশ আর সতর্কবার্তা দিয়ে শুরু করি। আমিও তাই করলাম।
-No mobile phone. (মাফি জাওয়াল)
- No talking. ( মাফি কাল্লাম)
- No cheating (মাফি কিদা-কিদা)
এই পর্যায়ে পেছন থেকে একটা ছেলে বলে উঠল, 'মাফি চুদুর-বুদুর' !! (আরবি ভাষায় মাফি অর্থ Negative বা 'না'). তা আমি তো অবাক ! এই ছেলে চুদুর বুদুর শব্দ টা শিখল কেমনে !! (সেই সময়ে আবার বাংলাদেশে চুদুর-বুদুর নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সাংসদ পাপিয়ার সংসদে চুদুর-বুদুর শব্দের ব্যাবহার পরবর্তী বাংলাদেশ।) তাইলে কি ............... !!!
২।
সৌদি আরবে পলি ব্যাগ এর ব্যাবহার অসম্ভব রকম বেশি। যে কোন জায়গায় বাজার করেন সবাই পলিথিন দেবে। সৌদি পঞ্চাশ পয়সার জিনিস কিনলেও পলিথিন ব্যাগ দেবে। আমার বাসার কাছে যে নোয়াখালীর মোদাসসের ভাইয়ের দোকান। ওনার কাছে শুনলাম, এটা সৌদি আইন। পলি ব্যাগ না দিলে সে বরং বিপদে পরতে পারে বলে জানাল।
আরবি ভাষায় পলি ব্যাগকে বলে 'কিসস'।
তা যখন আমি কোন বাঙালি দোকানে যাই, জিনিস নেয়ার পর বলি, ' ভাই, আমাকে একটা কিস দেন তো !'
'ভাই, আরও একটা কিস দেন !'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




