পুরনো প্রসঙ্গঃ যুদ্ধাপরাধ ট্রাইবুনাল............
---------------------------------------
যুদ্ধাপরাধ ট্রাইবুনাল তৈরির শুরু থেকে বলে আসছিলাম, এটা একটা ভুল হল, এবং এর জন্য বাংলাদেশকে অনেক মুল্য দিতে হবে।
তাহলে কি আমি চাইনা যে যুদ্ধাপরাধের বিচার হোক? - হ্যা, অবশ্যই চাই। তবে ট্রাইবুনালটা হওয়া উচিৎ একটা আন্তর্জাতিক সম্পৃক্ততা রেখে। সম্ভব হলে জাতিসংঘের তত্ত্বাবধানে, অথবা নিদেন পক্ষে ২/৪ জন আন্তর্জাতিক আইনজীবী বা বিচারককে সম্পৃক্ত করে।
** এই কথা বললেই 'দেশপ্রেমিক' এবং 'সরকার সমর্থক'রা বলে,
- বললেই হল বিচার চান না, এত ত্যানা প্যাচান ক্যান?
আরও মজার ডায়ালগ হল- 'ল্যাঞ্জা ইজ ভেরী ডিফিকাল্ট টু হাইড !
- নয়ত বলবে, - তুই একটা ছাগু !
---------------------
এই ভিডিওটা দিলাম।
A.K. Khondokar, সেক্টর কমান্ডারস ফোরাম নেতা, যারা হাসিনার আওয়ামীলীগের পক্ষে দেশ ব্যাপি জোর প্রচারনা চালিয়ে ২০০৯ সালে নির্বাচনে জিততে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যারা যুদ্ধাপরাধ ট্রাইবুনাল তৈরির পক্ষে ব্যাপক জনমত তৈরি করে, সেই ফোরামের মুখপাত্রের কাছে আমরা কি শুনেছি ? তার কেমন ট্রাইবুনালের পক্ষে কথা বলতেন???? - আন্তর্জাতিক ট্রাইবুনাল। জাতিসংঘের অধীনে ট্রাইবুনাল। যাতে করে ন্যায় বিচার নিশ্চিত করা যায়। দৃশ্যমান করা যায়। যাতে করে অন্য কোন সরকার এসে এই ট্রাইবুনাল বাতিল করতে না পরে।
-----------------------
** 'দেশপ্রেমিক' এবং 'সরকার সমর্থক'রা কি তাদেরকেও পাকিস্তানপন্থী, ছাগু, ল্যাঞ্জা এইসব উপাধি দেবেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




