VOA-বাংলাতে একজন খুব সিনিয়র সংবাদ পাঠক আছেন যার নাম- 'শ্রীমতী নাসরিন কুইন'
প্রতিবার নামটা শুনলেই ভাবতে শুরু করতাম, আচ্ছা উনি কি হিন্দু ? - না মুসলিম ? -নাকি খৃষ্টান !!!! তার নামের তিনটে অংশ তিন দিকে ইঙ্গিত করে !! উত্তরটা আমার এখনও অজানা।
আমি নিশ্চিত আপনিও আপনার চারপাশে অনেক অদ্ভুত না শোনেন।
-আমার এলাকায় দুই ভাইয়ের নাম- রকেট এবং বুলেট।
-আমার এক বাংলাদেশি ছাত্রের নাম ছিল- ইউকি ! হুম - Uki
আরে বাবা এটা আবার কেমন নাম !! পরে জানলাম, নামটা জাপান থেকে আমদানি করে আনা হয়েছে !!
-আমার বাসার ওপর তলায় এক ভাই থাকতেন যার নাম- নির্বাচন !
- তবে সবচেয়ে অদ্ভুত নামটা আমার বউ বলল। তার এক প্রতিবেশীর নাম ছিল- ফ্যামিলি ! ওরা তাকে ডাকত- ফ্যামিলি আপা !!
** আপনার আশে পাশে কি এমন অদ্ভুত নামের কেউ আছে? থাকলে শেয়ার করুন !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




