somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতের কমিটিতে স্থান পাননি বিতর্কিত যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রূহী

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজত ইসলাম আয়োজিত ওলামা মাশায়েক সম্মেলনের প্রথম অধিবেশনে নতুন কমিটি দুটি গঠন করা হয়।

সম্মেলনে উপস্থিত একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল হিসেবে ২০১ সদস্যের ‘কেন্দ্রীয় মজলিসে শূরা’ এবং ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, দ্রুত সিদ্ধান্ত নিতে শূরা সদস্যদের মধ্যে ২৫ জনকে নিয়ে এ নির্বাহী কমিটি গঠন করা হয়।

হেফাজত ইসলামের বর্তমান ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও বলবৎ রয়েছে বলেও দাবি করেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন হেফাজতনেতা জানান, মাওলানা রূহীকে নির্বাহী ও শূরা কমিটির কোনটিতেই রাখা হয়নি। তিনি ফটিকছড়ির ওলামা মাশায়েক সম্মেলনেও হাজির ছিলেন না।

সম্মেলনে উপস্থিত হেফাজতের ঢাকা মহানগরের উপদেষ্টা মাওলানা আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্যান্য সংগঠনের মতো একটি সর্বোচ্চ নীতি নির্ধারণের জন্য শূরা কমিটি করা হয়েছে। এতে শীর্ষস্থানীয় আলেমরা রয়েছেন।

শূরা ও নির্বাহী দুই কমিটিরই প্রধান হিসেবে থাকছেন হেফাজতের আমির শাহ আহমদ শফী।

হেফাজতের অপর এক নেতা জানিয়েছেন, ২০১ সদস্যের কমিটি থেকে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি গঠন করা হতে পারে এবং তারাই ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন কমিটি পূর্ণাঙ্গ করবেন।

হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রূহী গত ৫ মে ঢাকা অবরোধের সময় নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজ সংগঠনেই বিতর্কিত হয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, রূহী বিএনপি-জামায়াত জোটের সাথে গোপনে আঁতাত করে আন্দোলনের মোড় অন্য দিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। এছাড়া আন্দোলন নিয়ে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত ৫ মে ঢাকা অবরোধের পর থেকেই রূহী একপ্রকার আত্মগোপনেই রয়েছেন। হেফাজতে ইসলামের একটি অংশ রূহীর বিপক্ষে অবস্থান নেয় এবং শনিবার ওলামা মাশায়েখ সম্মেলনের আগে হাটহাজারী বড় মাদ্রাসায় হেফাজত ইসলামকে রক্ষার দাবি জানিয়ে একটি প্রচারপত্র বিতরণ করা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×