somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসাহঃ একটি সত্য ঘটনা

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(লেখাটি আমি অনুবাদ করেছি)
উনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি এবং শিল্পী দান্তে গ্যাব্রিয়েল রসেটির কাছে একদিন একজন বৃদ্ধ লোক আসলেন। বৃদ্ধ লোকটি কিছু পেইন্টিং বা চিত্রকর্ম সাথে নিয়ে এসেছিলেন রসেটিকে দেখানোর ও এগুলো সম্পর্কে তাঁর মতামত নিতে। রসেটি বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকলেন। তবে প্রথম দুএকটি দেখার পর তিনি বুঝলেন চিত্রকর্ম গুলো মূল্যহীন এবং এটি যিনি একেছেন তার ভাল শিল্পী হবার সামান্যতম সম্ভাবনা নেই। তবে তিনি একজন দয়ালু মানুষ ছিলেন এবং বৃদ্ধকে যতটা সম্ভব নরম ভাবে জানালেন যে ছবিগুলো তেমন ভাল নয় এবং যিনি এটি একেছেন তার তেমন বড় শিল্পী হবার সম্ভাবনা নেই। একথা বলাতে তাঁর খারাপ লাগলো কিন্তু তিনি মিথ্যা বলতে চান নি।
বৃদ্ধের কিছুটা মন খারাপ হলেও দেখে মনে হল যে তিনি এ ধরনের মতামত শুনবেন তা আগে থেকেই উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি রসেটির মুল্যবান সময় নষ্ট করার ক্ষমা চাইলেন তবে আরও কয়েকটি ছবি বের করে জানালেন যে সেগুলো একজন তরুন চিত্রকলার শিক্ষার্থী কর্তৃক অংকিত হয়েছে এবং সে ছবি গুলো সম্পর্কে রসেটির মত জানতে চাইলেন।


রসেটি দ্বিতীয় সেটের ছবি গুলো দেখতে শুরু করার সাথে সাথেই খুব মজে গেলেন এবং তরুন চিত্রকরের প্রতিভা নিয়ে তাঁর মনে কোন সন্দেহ রইলো না। তিনি বললেন, “ওহ! এগুলো খুবই ভাল পেইন্টিং। এই তরুন শিক্ষার্থীর দারুণ প্রতিভা রয়েছে। ক্যারিয়ারে অগ্রসর হবার জন্য তাকে সকল ধরনের উৎসাহ ও সহযোগিতা দেয়া উচিৎ। যদি এই তরুন লেগে থাকে তবে তার অত্যন্ত উজ্জল ও সফল ভবিষ্যৎ অপেক্ষা করছে।“ রসেটি দেখল যে এই কথা শুনে বৃদ্ধের মধ্যে গভীর প্রতিক্রিয়া হয়েছে। তাই তিনি বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, “তরুন শিল্পীটি কে, আপনার পুত্র?”
বিষণ্ণ সুরে বৃদ্ধটি উত্তর দিল, “না, এগুলো আমি ৪০ বছর আগে তরুন বয়সে একেছি। তখন যদি আপনার মত কারো থেকে এ ধরনের অনুপ্রেরণা পেতাম তাহলে কি ভালই না হত। আমি হতাশ হয়ে পড়ে চেষ্টা করা ছেড়ে দেই।“
লেখাটি নেয়া হয়েছেঃ From Brian Cavanaugh's The Sower's Seeds
আমরা এমন এক সমাজে বাস করি যেখানে শর্টকাটের জয়জয়কার। সৎ ভাবে পরিশ্রম করাকে বোকামি ও মূর্খতা বলে মনে করা হয়। ছাত্র জীবনে দেখতাম যে অনেকে খুব গর্ব করে বলার চেষ্টা করতো তারা একদম পড়েই না। পরোক্ষ ভাবে বলার চেষ্টা করতো যে তাদের ব্রেইন খুব ভালো আর যারা বেশী পড়ে তাদের ভোতা ব্রেইন। আমার মত যারা একটু পড়ুয়া ধাচের ছিল তাদের অনেক সময় মন খারাপ হয়ে যেত অন্যদের উপহাসের পাত্র হয়ে কারণ আমরা যে বেশী পড়ি বা লুকিয়ে পড়তে পারিনা। বেশী পড়াকে নেতিবাচক অর্থে বোধহয় এখনকার ছাত্ররাও দেখে। যাইহোক মূল কথা হল মন দিয়ে লেগে থাকলে যে কোন কাজে সাফল্য আসবে।
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×