somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবাদপত্রে লিখতে চান 2: হাজারো সংকোচ ঝেড়ে ফেলুন

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফজলে এলাহি ভাই লিখেছেন যে অনেকের লেখার ইচ্ছা থাকলেও হাজারো সংকোচের কারনে এগুতে পারেনা। 1995 সালে যখন আমি লেখা শুরু করি তখন আমার আত্ববিশ্বাস এত কম ছিল যে ভালো পত্রিকায় লেখা দেবার সাহস ছিলনা। তাই একেবার তৃতীয় সারির পত্রিকা দিয়ে শুরু করি। প্রেস ক্লাবের উল্টোদিকের দেয়ালে দেখবেন অনেক পত্রিকা টাঙ্গানো থাকে যেগুলোর নাম জীবনে শোনেননি বা কিনতে পাওয়া যায়না। সেগুলো দিয়ে আমি শুরু করি এবং তাদের যেহেতু সবসময় লেখক সংকট থাকে (টাকা দেয়না বলে) সেহেতু 2 টা পত্রিকা সানন্দে আমার লেখা ছাপে। 5টা ভালো পত্রিকায় লেখা পাঠাই কিন্ত শুধু ইত্তেফাকে আমার লেখা ছাপা হয়। ফলে প্রচন্ড হতাশ হই ও এর পর 1 বছর লিখিনি। 1997 সালে আবার চেষ্টা করি। এবার ইচ্ছা ছিল ভাল পত্রিকায় লেখার এবং ইত্তেফাক ও ঢাকা কুরিয়ারে চেষ্টা করি। প্রায় 6 মাস সংগ্রাম করতে হয়। প্রতি সপ্তাহে লেখা দিয়ে যেতাম। কখনো ছাপা হত কখনো হতনা। 1998 সালের এপ্রিল থেকে সংবাদপত্র জগতে বেশ প্রতিষ্ঠা আসে। ইত্তেফাক তাদের আনর্্তজাতিক পাতায় আমার লেখা প্রায় প্রতি শনিবারে ছাপানো শুরু করে ও ঢাকা কুরিয়ারে ইংরেজিতে টিভি সমালোচনা প্রতি সপ্তাহে ছাপা হতে থাকে। 1998 সালের মেয়ে মাসে ইত্তেফাকের মহিলা পাতায় ভার্জিনিয়া উলফের বিখ্যাত উপন্যাস 'আ রুম অব ওয়ানস ওউন' এর বাংলা অনুবাদ 'মেয়েদের নিজের একটি ঘর' ধারাবাহিকভাবে প্রায় 3 মাস প্রতি মঙ্গলবার ছাপা হয়।
যারা এলাহি ভাই এর মত পত্রিকায় লিখতে চান কিন্তু মনে হাজারো সংকোচ তাদের প্রতি আমার একান্ত অনুরোধ সংকোচ ঝেড়ে ফেলুন এবং চেষ্টা করুন। যে কোন ক্ষেত্রেই সফল হওয়া কঠিন। পত্রিকার লেখালেখিতে নিয়মিত হবার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। আমার অনেক বন্ধু যখন টিউশনির পেছনে ছুটেছে টাকা আয়ের জন্য তখন আমি টাইম নিউজ উইকের মত বিদেশি পত্রিকা নিজের পয়সায় কিনে পড়েছি। কিছু পেতে হলে কিছু ত্যগ করতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×