একজন কবিতার কবিতা
কবিতাকে জানি মোরা? এত এক ধ্বনির শিল্প।
বাছাই করা নিপূন শব্দ সমারোহে হয় তার সৃষ্ট
অথবা সৃষ্ট হয় কোন কল্পলোকের চিত্র কল্পে,
নতুবা জীবনের খন্ড চিত্রের বদলে পূর্ণ কোন চিত্রে,
কখনো বা প্রবল ব্যাাথার চয়ন হয় বা তাতে;
হৃদয় গ্রাহী কবিতার গল্পে তোলে শরীরের দ্যোতনা।
নতুন রুপে, নতুন ছান্দে, নেচে উঠে মন সুরেলা ঝঙ্কার আর মূর্ছনা।
আসলে কবিতা?
সে ত কিছুই নয়, শুধু এক মুহুর্তের নিরবতা।
রুপ লাবন্যে ভরা কোন এক রমণীর প্রতিমা।
যার শরীরী আবরনে রয়েছে যেমন রূপের আগুন,
তেমনি জৌলসের আগুনের জমা।
সে ত মোহ জাগানো, রাত্রি নিস্তব্দতার প্রদ্বিপ হস্তে এক অবলা।
মনে মনে বলি হায় “একি কবিতা”?
কালো মেঘে ঢাকা আকাশের নিচে বসে পড়ি, নিয়ে নিরবতা।
দ্বীপের ক্ষীন আলোয় দেখিতে পায় সেই অবয়ব খানি।
কেঁপে উঠে দেহের আত্মা কেন না জানি!
দীর্ঘ রথশ্রমে ক্লান্ত কবিতার পায়ের নৃত্য চঞ্চলে,
স্বপ্ন ভেঙ্গে জেগে বলি “একি কবিতা কেন তুমি এই মাথুরা পুরী পল্লীতে”???
অবয়ব হেসে উঠে, উচ্চ কন্ঠে বলে এসেছ কি সুখ শয্যার সন্ধানে???
চেয়ে থাকি চলমান ছবির পানে!!!
ক্ষেপে উঠে বুক অজানা ব্যাথায় ,
কিন্তু এত রাতে “কবিতা” তুমি যাচ্ছটা কোথায়???????
---------------------------------------- আমার লেখা প্রথম কবিতা
বি:দ্র:-এই কবিতাটি কী উদ্দেশ্য প্রকাশ পায় কেউ কি বলতে পারবেন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




