somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পটল মামার ক্রিকেট ভাবনা

১৯ শে মার্চ, ২০১৫ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যে প্রায় হতে চলল... পশ্চিম আকাশে লালের আভা ক্রমশ সাম্রাজ্য বাড়িয়ে চলছে... চৈত্র মাসের গোধূলীগুলো অদ্ভুদ সুন্দর হয়... পরিচ্ছন্ন আকাশে মাঝে মাঝে মেঘ তুলির আঁচর পুরো আকাশটাকেই মূর্ত ক্যানভাস করে তোলে... মনে হয় পিকাসো এইমাত্র আরেকটি কালজয়ী পোর্টেট এঁকে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে... চৈত্র নিয়ে রবীঠাকুরের একটা কবিতা আছে... আপন মনে আবৃত্তি করলাম,
‘প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।
এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস– মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ’ ...

ভাবতে ভাবতে এতটাই আনমনা হয়ে গেছি যে পটল মামা কখন পিছনে এসে দাঁড়িয়ে আছে তা লক্ষ্যই করিনি... পটল মামা কেমন জানি রহস্যের চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে... মুখে জলদস্যুর ক্রুর হাসি... আমি সম্বিত ফিরে তাকাতেই মৃদু হেসে বলল,
-‘কিরে, কিছু ভাবছিস নাকি’?
- ‘না, মামা... এমনি দাঁড়িয়ে আছি... সূর্যাস্ত দেখছি’...
- ‘হুম, প্রকৃতি খুব অদ্ভুদ, জানিস... নিজের পরিবর্তনের সাথে সাথে মানুষের মনেও পরিবর্তনের ছাপ ফেলে যাই... মানুষ চিরকাল প্রকৃতির দাপটের কাছে নতি স্বীকার করে... মানুষের মন পরিবর্তন অনেক সময় পাপ, কিন্তু প্রকৃতির রূপ পরিবর্তন সৌন্দর্য’... ।।

এত কঠিন দর্শন আলোচনার মাঝখানে লক্ষ্যই করিনি মামার হাতে আমাদের লাল সবুজ জাতীয় পতাকা... ছাব্বিশে মার্চ তো এখনি দেরি আছে ... এই সময় মামার হাতে পতাকা দেখে কিছুটা কৌতুহলী হয়ে জানতে চাইলাম পতাকা কেন...!! মামা কিছু না বলে বারান্দার দিকে হাঁটা শুরু করল... আমিও বাধ্য বালকের মত অনুসরন করলাম মামাকে... বারান্দার সেগুন কাঠের আরাম কেদারায় হেলান দিতে দিতে মামা বলল,
-‘তুই জানিস না কাল বাংলাদেশের খেলা’...!!
-‘হুম জানি’...
-‘এই জন্যেই রফিক দর্জির দোকান থেকে একুরেট মাপে সেলাই করে আনলাম জাতীয় পতাকা; টেন ইন্টু সিক্স মিটার’... একশলাকা বেনসন জ্বালাতে জ্বালাতে বলল মামা... ওজোন স্তরে আরো কিছু কার্বন-ডাই-অক্সাইড ছড়িয়ে মামা বলল,
-‘এই যে ১৯ তারিখ খেলা, এতো খেলা নয়...এ হল যুদ্ধ... এখানে ১১ জন মুক্তিযোদ্ধা প্রতিশোধ নেবে... প্রতিশোধ নেবে ছোট দেশ বলে অপমান করার, প্রতিশোধ নেবে কাঙাল বলে গালি দেওয়ার, প্রতিশোধ নেবে বাঙালী সত্ত্বাকে অপমান করে বিজ্ঞাপন নির্মানের’...
- ‘আচ্ছা মামা, আমাদের অপমান করে যে বিজ্ঞাপন করা হল, দেশব্যাপী তার প্রতিক্রিয়া হল; এই বিষয়টা তোমার কি মনে হয়’...??
-‘নেগেটিভ পাবলিসিটি বলে একটা ব্যাপার আছে ,শুনেছিস’?
-‘হুম, শুনেছি’
-‘ক্রিকেট হচ্ছে বাঙালীর আবেগের খেলা... এই খেলায় মাঠে তাকে ১১ জন আর যুদ্ধ করে ১৬ কোটি বাঙালীসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা আরো কোটি বাঙালী... আবেগ নিয়ে যখন কেউ আঘাত করবে তখন তার প্রতিত্তুরও তীর্যক হবে... এই সুযোগে কিছু পুঁজিবাদী নিজেদের আঁখের গুছিয়ে নিয়েছে... মূলত, লড়াই করতে হবে মাঠে, জিততেও হবে মাঠে... তাতেই সকল অপমানের তীক্ষ্ণ জবাব দেওয়া যাবে... কাল সকাল ৯:৩০ এ খেলা... আমরা দুজন খেলা দেখব... ও হে, তোর বদর কাকাকেও বলে রাখিস... তার আগে এক কাজ কর... ছাদে গিয়ে পতাকাটা উত্তোলন করে আয়’...

আমি খুব যত্নে বাঁশের ডগায় পতাকা বেঁধে উত্তোলন করলাম... পাশেই দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাকিয়ে আছে মামা... ডান হাত কপালে ঠুকে স্যালুট জানালো; সাথে আমিও... মামার চোখ ছলছল করছে, গর্বে, আনন্দে... পতপত করে উড়ছে বাংলার পতাকা... আকাশের লাল আভায় মিশে গেছে পতাকার লাল রক্তাক্ত বৃত্ত... পৃথিবীর অন্ধকার আমাদের মনে কালো ছায়া ফেলেছে... এই কালো তখনি আলোই উদ্ভাসিত হবে যখন আমরা অপমানের যথাযথ প্রতিশোধ নিতে পারবো... কাল সকালের সূর্যটা যেন আমাদের জন্যই উদয় হয়... নতুন সূর্যের আলোচ্ছটায় নতুন বাংলা দেখব বলে আজ রাতটা উৎকণ্ঠা নিয়েই কাটাবো...



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×